Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়ের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। একবিংশ শতাব্দীর টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বনিম্ন কার্বন নিঃসরণ,…

Read More

বাকৃবি সংবাদদাতা: কৃষকদের মধ্যে বালাইনাশকের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার প্রসার এবং কৃষিকাজে বালাইনাশকজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি কমাতে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গত ১৬ থেকে ২০ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলায় পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাবির সহযোগিতায় ‘বালাইনাশক ঝুঁকি হ্রাস-সামাজিক ও আচরণগত পরিবর্তনভিত্তিক যোগাযোগ মাঠ কার্যক্রম (পাইলট পর্যায়)’ শীর্ষক উদ্যোগটি বাস্তবায়ন করা হয়। এতে ৩২টি কৃষক গ্রুপের ৬৪০ জন কৃষক অংশ নেন। প্রতিটি গ্রুপে প্রায় ২০ জন কৃষককে নিয়ে সরাসরি আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি আচরণ পরিবর্তনভিত্তিক যোগাযোগ কার্যক্রমও চালানো হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের সহায়তায় কার্যক্রমটি বাস্তবায়িত হয়। বিশ্ববিদ্যালয়ের…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। সোমবার (৩১ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। ড. রাশেদ আল মামুন এর আগে সিকৃবির সিন্ডিকেট সদস্য, ডিন কাউন্সিলের আহবায়ক, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. রাশেদ জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল এবং কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজিতে পিএইচডি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি…

Read More

মো. এমদাদুল হক ( রাজশাহী) : বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডব্লিউএমআরআই) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে ‘গবেষণা পর্যালোচনা (২০২৫-২৬) ও ভবিষ্যৎ গবেষণা কর্মসূচি প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাজশাহীর শ্যামপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নশিপুর, দিনাজপুরের পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল হাকিম। রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ড. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) লিও ক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ ওমর আসিফ সভাপতি এবং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির স্নাতকোত্তর শিক্ষার্থী জুনায়েদ ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ৫২ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। নতুন কমিটিকে অনুমোদন দিয়েছেন ক্লাবের নবনিযুক্ত উপদেষ্টা কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী। কমিটিতে সহসভাপতি হিসেবে এ.এস.এম. মুশফিকুর রহিম ইফতি, কোষাধ্যক্ষ রিয়াজ উদ্দিন, ক্লাব ডিরেক্টর সানজিদা হায়দার, কাওসার হামিদ ও লিও আবু সাঈদ, সদস্য আহ্বায়ক তাবের হোসাইন অন্তর, ক্লাব কো-অর্ডিনেটর মো. তাওহীদুল ইসলাম, প্রোটোকল…

Read More

বিশেষ সংবাদদাতা: কৃষি গবেষণা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কৃষিবিজ্ঞানী ড. মো. গোলাম মাহবুব আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। ঢাকায় অবস্থিত আঞ্চলিক এই প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়ে তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কৃষি সহযোগিতা, গবেষণা ও জ্ঞান বিনিময় আরও জোরদারে কাজ করবেন। ড. মাহবুব কৃষিবনবিদ্যা, রিমোট সেন্সিং, জিআইএস ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কর্মজীবন শুরু করেন তিনি। পরে বারি ও বিএআরসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদে দায়িত্ব পালন করেন। ২০২৫…

Read More

কুমিল্লা সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-ই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, দেশের মানুষের প্রতি তাঁর দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য অনুসরণীয়। তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান । আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার গঠন…

Read More

বাকৃবি সংবাদদাতা: হাওরাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও মানুষের জীবিকার নানা সংকট মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ সিস্টেমের (বাউরেস) উদ্যোগে পরিচালিত তিন বছর মেয়াদি গবেষণা প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটির আওতায় দেশের হাওরবেষ্টিত সাত জেলায় ২২টি উপ-প্রকল্প পরিচালিত হয়েছে। এতে সিটি ব্যাংক চার কোটি টাকা অর্থায়ন করেছে এবং গবেষণার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন ৯০৪ জন কৃষক। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফাইনাল রিভিউ ওয়ার্কশপ অব সিটি ব্যাংক’স এগ্রিকালচারাল রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইন দ্য অ্যাগ্রো-ইকোলজিক্যাল রিজিয়ন অব বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক…

Read More

এবি খান : নগরজীবনে খোলা জায়গার স্বল্পতা দিন দিন বাড়ছে। অথচ একটু পরিকল্পনা ও যত্ন নিলে বাড়ির ছাদকেই পরিণত করা যায় ছোট্ট একটি সবজি বাগানে। ছাদে টব, ড্রাম, বালতি কিংবা গ্রো-ব্যাগ ব্যবহার করে মরিচ, বেগুন, টমেটো, ঢেঁড়স, শসা, করলা, লাউ, বরবটি, পুঁইশাক, লালশাক ও ধনেপাতাসহ বিভিন্ন সবজি চাষ করা সম্ভব। এতে পরিবারের চাহিদার কিছুটা পূরণ হওয়ার পাশাপাশি নিরাপদ ও সতেজ সবজি পাওয়ার সুযোগ তৈরি হয়। শুরুতেই প্রয়োজন সঠিক পরিকল্পনাছাদে বাগান করার আগে ছাদের ভার বহনক্ষমতা, পানি নিষ্কাশন এবং পর্যাপ্ত আলো-বাতাসের বিষয়টি নিশ্চিত করতে হবে। ভারী মাটির বড় টবের পরিবর্তে হালকা গ্রো-ব্যাগ বা উপযুক্ত প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যেতে পারে। পাত্রের…

Read More

পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ফলাফলভিত্তিক (ওবিই) মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণ, সহায়ক উপাদান, পরিমাপক দণ্ড, সমন্বয়করণ ও পরিমাপক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. নেছারউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,…

Read More