International Desk: The Bangladesh Fish Farmers Association has extended its formal congratulations to Salahudin Chaudhry on his recent appointment as Chairman of the Pakistan Aquaculture Association. In a congratulatory message, the association said the appointment reflects Salahudin Chaudhry’s dedication, leadership, and long-standing contribution to the development of the aquaculture sector in Pakistan. The association expressed confidence that under his leadership, Pakistan’s aquaculture industry would achieve new milestones in sustainable growth, innovation, and overall excellence. The Bangladesh Fish Farmers Association also highlighted the strong potential for bilateral cooperation between Bangladesh and Pakistan in the fields of fisheries and aquaculture. It noted…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: এনিমেল হেলথ ও প্রাণিজ আমিষ খাতের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এনিমেল হেলথ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল। খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক আন্তরিক মিলনমেলায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত রেডিসান ব্লু ঢাকাতে আয়োজিত অনুষ্ঠানে আহকাবের সভাপতি সায়েম উল হক ও মহাসচিব মো. আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ এবং প্রাণিজ আমিষ সেক্টরের সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর-এর মহাপরিচালক ডা. ড. আবু সুফিয়ান। তিনি বলেন, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে এনিমেল হেলথ…
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সবাই মিলে কুমিল্লার উন্নয়নে পাশে দাঁড়ালে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই প্রত্যয় নিয়েই কাজ করা হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সমিতি ঢাকার উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে কুমিল্লা এগিয়ে যাবে, ইনশাআল্লাহ—এমন বিশ্বাস তাঁর রয়েছে। তিনি উল্লেখ করেন, কুমিল্লাকে বিভাগ করার দাবিতে একসময় আন্দোলন করা হয়েছে এবং সেই স্বপ্ন এখনও তাঁর অন্তরে লালিত রয়েছে।…
বিশেষ সংবাদদাতা: প্রোটিন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য প্রোটিনের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব প্রোটিন দিবস। এ উপলক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর যৌথ উদ্যোগে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের খ্যাতিমান পুষ্টিবিদ, চিকিৎসক, শিক্ষাবিদ এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সুস্থভাবে বেড়ে ওঠা ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ—তাই শিশু, কিশোর-কিশোরী ও মায়েদের পুষ্টি নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিপিআইসিসি’র ট্রেজারার সিরাজুল হক তাঁর স্বাগত…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানির উপযোগী করে তুলতে বর্তমান সরকার কাজ করছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল সদরের একটি বৃহৎ অংশ চরাঞ্চল। চর এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। তিনি বলেন, চরের অনেক পতিত জমি রয়েছে। এসব জমি চাষাবাদের আওতায় আনা গেলে প্রান্তিক…
পাবনা সংবাদদাতা: পাবনা সদরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ কন্দ বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, পাবনা সদর, পাবনা’র প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পেঁয়াজ অতি গুরুত্বপূর্ণ ও অর্থকরী মসল ফসল। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ কন্দ ও বীজ আমদানি করা হয়। এতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। ২০২৪-২৫ অর্থ…
বিশেষ সংবাদদাতা: বিক্রয় দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদকে আরও কার্যকর করে গড়ে তোলার লক্ষ্যে আমান ফিড পিএলসি–এর উদ্যোগে ‘Creative & Effective Selling Techniques’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৩৫ জন উদ্যমী সেলস প্রতিনিধির অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালাটি বিক্রয় খাতে পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মশালার প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন দেশবরেণ্য প্রশিক্ষক ও সবার প্রিয় ‘বিক্রয়বন্ধু’ রাজীব আহমেদ। আধুনিক ও সৃজনশীল বিক্রয় কৌশল, গ্রাহক ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ এবং বাস্তবমুখী অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তিনি অংশগ্রহণকারীদের আগামী দিনের প্রতিযোগিতামূলক বাজারে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত করেন। তাঁর প্রাঞ্জল উপস্থাপনা ও…
I had the pleasure of working with Kamal Bhai, since 1999, the founder of Poultry Khamar Bichitra. He was not just an editor; he was a visionary whose dream was to make a breakthrough in the poultry industry of Bangladesh by spreading industry news nationwide. My journey since then has extended over so many years that I can hardly remember the count. However, together with a few poultry owners, we significantly helped turn his dream into reality. His legacy has been carried forward by his family, as well as by those whom we now see as the “so-called media” of…
নিজস্ব প্রতিবেদক: শস্য, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের জানান, কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর আজ (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় ১ হাজার…
নিজস্ব প্রতিবেদক : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে কৃষি সম্ভাবনা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) -এর নবনিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পৃথিবীর বহু দেশ বছরে চার থেকে আট মাস পর্যন্ত তুষারাচ্ছন্ন থাকে। সীমিত কৃষি…



