Author: Jewel 007

আসাদুল্লাহ (ফরিদপুর) : সলা ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হলো রসুন চাষ বিষয়ক মাঠ দিবস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ৩ নম্বর নর্থচ্যানেল ইউনিয়নের আব্দুর রশিদ মুন্সির ডাঙ্গীতে এ মাঠ দিবসের আয়োজন করে হর্টিকালচার সেন্টার ভাজনডাঙ্গা। অনুষ্ঠানে অর্থায়ন করে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবলু কুমার সূত্রধর এবং উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহ মো. ইমরান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, রসুন চাষ দুইভাবে করা যায়—বিনা চাষে ও…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: ঢাকার মৌলভীবাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদানের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় কমিটি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন-এর মাধ্যমে বাণিজ্যমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার মৌলভীবাজার এলাকায় বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান, হট্টগোল সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়। এ ঘটনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য গভীর…

Read More

সাভার সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন সময়ে জনগণের প্রত্যাশা ও অনুভূতির বিপরীতে অবস্থান নেওয়ার নজির থাকলেও বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে পথ চলেছে। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারস্থ বিসিএস লাইভস্টক একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নবনিয়োগপ্রাপ্ত ৪৪তম বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডার কর্মকর্তাদের “৫ দিনব্যাপী অবহিতকরণ কোর্স”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কখনোই দেশের মানুষের অনুভূতি ও আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নেয়নি। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু…

Read More

বাকৃবি সংবাদদাতা : পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হলে হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ দিনব্যাপী বিশেষ কুরআন শিক্ষা কোর্স চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কোর্স ১২তম রমজান পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হবে। সংগঠন সূত্রে জানা যায়, কোর্সে শিক্ষার্থীদের শুদ্ধ তিলাওয়াত, তাজবিদের মৌলিক নিয়ম এবং দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষার প্রয়োগ বিষয়ে পাঠদান করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন বিভিন্ন হলের মসজিদে ক্লাস পরিচালিত হবে। এছাড়া কোর্সের শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার…

Read More

চট্টগ্রাম সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে এবং ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে ব্যবসায়ীদের বাধাদানের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল ও স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ানের নেতৃত্বে বাজার তদারকি কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় নগরের রেয়াজউদ্দীন বাজারের তিনপুলের মাথা থেকে এ প্রতিবাদ মিছিল ও বাজার ভিত্তিক প্রচারণঅ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান । সভাপতিত্ব করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান (এমপি) বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ন্যায্যতার…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি, খাদ্য ও  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে। মন্ত্রী আজ (২২ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিস্তৃর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রপ্তানীমূখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে। মন্ত্রী আরও বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুন ঠিক করা, কৃষি সেচের খাল খননসহ বিবিধ বিষয়ে মন্ত্রী সরকারের পরিকল্পনার কথা জানান। মতবিনিময়কালে…

Read More

নিজস্ব প্রতিবেদক: আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানি লিমিটেড এর যৌথ উদ্যোগে রাজধানীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে উক্ত মাহফিলের আয়োজন করা হয়। সেক্টরসংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ পোলট্রি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং পবিত্র…

Read More

বাকৃবি সংবাদদাতা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমিতির সদস্যরা উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হেলাল উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড মো আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার ড মো জহিরুল আলম, সমিতির সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, যুগ্ম সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বাকৃবিসাসের সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ বলেন, ১৯৫২…

Read More

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর একটি প্রভাতফেরি ব্রির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রির পক্ষে পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় প্রধানগণ। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের…

Read More

কুমিল্লা সংবাদদাতা : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ একটি যোগ্য ও সুন্দর প্রজন্ম পাবে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে হাজী মোঃ জহিরুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আল্লাহ ধন-সম্পদ দেওয়ার আগে মানুষের মনকে সমৃদ্ধ করেন। আয়োজক জহিরুল ইসলামের এই উদ্যোগ তার উদার মানসিকতারই প্রমাণ। তিনি বলেন, আজকের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ কাজ,…

Read More