নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিজেদের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে নতুন পরিকল্পনার অংশ হিসেবে দুইজন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে। রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আজ শনিবার (১১ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে এ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন – এস. এ. মাসুম পারভেজ (হেড অব সেলস) এবং এন. আর. এম. জাকারিয়া খান (হেড অব ইনস্টিটিউট সেলস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও জোভিয়ালের উপদেষ্টা এম. এ. মালেক, জোভিয়ালের মহাব্যবস্থাপক ডা. এম. বি. এইচ. ফারুক এবং সহকারী মহাব্যবস্থাপক ডা.…
Author: Jewel 007
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, একটি জাতির উন্নয়ন চিন্তাশক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতার ওপর নির্ভর করে। জীববিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল জাগিয়ে তুলবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। এখানে জয়-পরাজয়ের চেয়ে শেখার আগ্রহ, চেষ্টা ও অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিযোগিতা তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতের পথ দেখাবে। জীববিজ্ঞান অলিম্পিয়াড মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে তোমরা জ্ঞান ও দক্ষতা যাচাই করে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। ১১ এপ্রিল (শনিবার) বিকাল আড়াইটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব ২০২৬ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে…
চট্টগ্রাম সংবাদদাতা: ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং জ্বালানী তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে পুরো দেশে নৈরাজ্য সৃষ্টি করা, ভোজ্য তেলের দাম বৃদ্ধির লক্ষ্যে বাজার থেকে ভোজ্যতেল উধাও এর প্রতিবাদে শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে প্রতিবাদি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সদস্য চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরোচীপ চৌধুরী ফরিদ, সাংবাদিক সিরাজুল মনির, সাংবাদিক এম এ হোসেন, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক…
বিশেষ সংবাদদাতা: ব্যবসায়িক কর্মকান্ডে অনন্য অবদানের স্বীকৃতি-স্বরূপ ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীর একটি স্বনামধন্য হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। ২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর এক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ফিড শিল্পে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে। গবাদিপশু, পোলট্রি ও মৎস্য -এই তিনটি খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ…
সিলেট সংবাদদাতা: মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে সিলেটে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় চালু হয়েছে ‘কৃষকের হাট’। শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় আয়োজিত এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য” স্লোগানে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ভারসাম্য আনতে…
সিলেট সংবাদদাতা: দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১১ এপ্রিল) সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩,০০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল পুনঃখনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সিলেটের বাসিয়া খালসহ বিভিন্ন খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুরমা নদী থেকে শুরু হয়ে দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিস্তৃত। এসব খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জমে…
ড. মো. শরীফুল ইসলাম : বাংলার নদী বয়ে চলে—ঢেউয়ের ভাঁজে ভাঁজে গল্প, ইতিহাস আর জীবনের সুর। সেই সুরের গভীরে লুকিয়ে থাকে এক অমূল্য সম্পদ—ইলিশ। পান্তা-ইলিশ হোক কিংবা উৎসবের আয়োজন, ইলিশ যেন বাঙালির অস্তিত্বেরই অংশ। কিন্তু এই গর্বের প্রতীক আজ নানা চ্যালেঞ্জের মুখে। তাই সময় এসেছে নতুন করে জেগে ওঠার, দায়িত্ব নেওয়ার—জাটকা বাঁচানোর, ইলিশ বাড়ানোর। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী। ৭ এপ্রিল থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দেশে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬” পালন করা হচ্ছে। “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬” তাই কেবল একটি কর্মসূচি নয়; এটি একযোগে সচেতনতা, আবেগ এবং জাতীয় অঙ্গীকারের…
রংপুর সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে মালয়েশিয়া ও দুবাইয়ে ‘সানশাইন’ জাতের আলু রপ্তানি শুরু হয়েছে। বাংলাদেশ উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড অনুসরণ করে উৎপাদিত এ আলু থিংকস টু সাপ্লাই ও জাফরিন এগ্রো রিসোর্স লিমিটেডের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পাঠানো হচ্ছে। সম্প্রতি উপজেলার পায়রাবন্দর ইউনিয়নের বলদীপুকুর ব্লকের পার্টনার (GAP) ফিল্ড স্কুলের সদস্য মো. মিল্লাত হাসান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও হর্টেক্স ফাউন্ডেশনের সহযোগিতায় রপ্তানির জন্য আলু সরবরাহ করেন। রপ্তানির প্রথম দিনেই ৫৬ মেট্রিক টন আলু মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও আলু রপ্তানি করা হবে। রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. লোকমান হেকিম নিলয়, অতিরিক্ত কৃষি অফিসার…
নিজস্ব প্রতিবেদক: কৃষিখাতের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “কৃষিখাতকে শক্তিশালী না করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি বলেন, এই বাস্তবতা উপলব্ধি করেই সরকার কৃষিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে সমন্বিত ও লক্ষ্যভিত্তিক নীতি গ্রহণ করছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষা, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কৃষিখাতকে আরও কার্যকর ও উৎপাদনশীল করে তোলার বিকল্প নেই। অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে কৃষিখাত মোট জাতীয় মূল্য সংযোজনের মাত্র ১১.৬ শতাংশ যোগ করলেও মোট কর্মসংস্থানের প্রায় ৪১ শতাংশ এই খাতে নিয়োজিত।” তিনি…
নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে বাংলাদেশের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে “না করার সুযোগ আর নেই”—এই বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ১২টি ব্যাংক ও ৪টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আমাদের শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক, সহনশীল এবং উদ্ভাবনমুখী করে তোলা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য অর্জনে এসএমই খাতের জন্য সহজ শর্তে এবং সময়োপযোগী অর্থায়ন নিশ্চিত করা অপরিহার্য।…



