বাংলাদেশের অন্যতম কিংবদন্তি উদ্যোক্তা, আধুনিক কৃষি, আবাসন, ব্যাংকিং, সমন্বিত পোল্ট্রি শিল্প, ঔষুধ শিল্প, দেশ-বিদেশে বৃহৎ অবকাঠামো বিনির্মাণ, অটোমোবাইলস ও পরিবহন শিল্পের পথিকৃৎ, সম্পূর্ণ প্রচারবিমুখ, মহৎ চরিত্রের অধিকারী, আল্লাহর সন্তুষ্টির জন্য দান ও সাদকা প্রদানকারী, অত্যন্ত ধার্মিক ব্যক্তিত্ব এবং ইসলাম গ্রুপ-এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেব আজ থেকে ৩১ বছর আগে, ১৯৯৫ সালের ১৯ অক্টোবর পৃথিবী ছেড়ে পরলোকগমন করেন। আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।তিনি দেশের সকল স্তরের ব্যবসায়িক উদ্যোক্তাদের কাছে অত্যন্ত বরেণ্য এবং অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তিনি অসামান্য অবদান রাখেন। শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবা খাতে তাঁর ভূমিকা সুদূরপ্রসারী। বিশেষ করে ৬০ এর দশকের…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগরীর শাহ আলী ও মিরপুর এলাকার বিভিন্ন বাজারে খোলা ভোজ্যতেল বিক্রয় কার্যক্রম তদারকির সময় এসব অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকেই তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। রাজধানীর শাহ আলী বাজার, মিরপুর-১ ও কল্যাণপুরের নতুন বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘Digitization of Fortification of Edible Oil for Improved Monitoring, Quality Control and Capacity Building’ প্রকল্পের আওতায় এ অভিযান…
বাদল চন্দ্র সরকার (পাবনা) : খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন কর্মসূচিতে জিংক বায়োফর্টিফাইড ধানসহ পুষ্টিসমৃদ্ধ ফসল অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাবনায় সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসলের অন্তর্ভুক্তি বিষয়ক দিনব্যাপী এক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হারভেস্টপ্লাস সল্যুশনসের প্রোগ্রাম ম্যানেজার মো.…
নিজস্ব প্রতিবেদক : পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অধীনস্ত সকল কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় নির্দেশিকা অনুসরণ করে ধূমপানমুক্ত এলাকা হিসেবে সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যক্রম পরিচালিত হবে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে ঢাকা আহছানিয়া মিশন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল কার্যালয়কে শতভাগ তামাক ও ধূমপান মুক্ত ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো শফিকুল ইসলাম ।…
নিজস্ব প্রতিবেদক : খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ)-এর খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ক্যাম্পাস অডিটোরিয়ামে বিশ্ব ডিম দিবস ২০২৬ ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ক্যাব ইন্টারন্যাশনাল (CAB International—CABI) এতে কো-অর্গানাইজার হিসেবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন…
মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনায় “বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় তেল জাতীয় ফসলের জাত সমূহের পরিচিত, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ” বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, ঈশ্বরদী’র উদ্যোগে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা’র সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। বিনা উপকেন্দ্র ঈশ্বরদী’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ফেরদৌস ইকবালের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লামেইট অ্যান্ড নেচারাল রিসোর্সেস, কেজিএফ এর সিনিয়র স্পেশালিস্ট ড. মো. মনোয়ার করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের প্রকল্প…
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ কাজে লাগাতে হবে। আজ রবিবার (২৫ অক্টোবর) হংকং সফরকালে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি বাংলাদেশ কনস্যুলেটে ‘সুন্দরবন লাউঞ্জ’ উদ্বোধন করেন। প্রতিমন্ত্রীর এ সফরে হংকংয়ে ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ ও ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণ করবেন। একই সফরে চীনের হুনান প্রদেশে…
নিজস্ব প্রতিবেদক: জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কীটনাশক আমদানি, বাজারজাতকরণ ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রী আজ (২৫ অক্টোবর) রাজধানীর ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হলে কীটনাশকের যথাযথ নিয়ন্ত্রণ অপরিহার্য। এ দেশে এমন অনেক কীটনাশক আমদানি ও বাজারজাত করা হচ্ছে, যেগুলো বিশ্বের বহু দেশে ব্যবহার করা হয় না। কীটনাশক আমদানির ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও পরীক্ষাব্যবস্থা পর্যালোচনা করে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।” মন্ত্রী…
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছন,সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও থিয়েটারকে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করে দেশের নতুন জিডিপি প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘সফট পাওয়ার’ (সাংস্কৃতিক শক্তি) হিসেবে গড়ে তোলতে হবে। আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর হোটেল শেরাটন বনানীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত Creative Footprints বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রথাগত অর্থনৈতিক ভাবনায় শিল্প ও সংস্কৃতিকে সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে রাখা হয়েছিল। বর্তমান সরকার এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে সৃজনশীল…
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে বহিরাগত কয়েকজন আরোহীর গতিরোধ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে দুটি মোটরসাইকেল জব্দ করে। আজ শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। তিনি জানান, জব্দ করা মোটরসাইকেল দুটি অঙ্গীকারসংবলিত মুচলেকা নিয়ে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের উচ্চ শব্দের মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে আরোহীরা মোটরসাইকেলগুলো ফেরত নিতে পারবেন। জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।…

