সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৪ মার্চ ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। ইফতার পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মাস। এই মাসে আমরা সংযম, সহনশীলতা ও মানবিকতার যে শিক্ষা লাভ করি, তা সারা বছর জীবনে ধারণ করতে হবে। সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার মাধ্যমে…
Author: Jewel 007
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে দুই দিন ব্যাপী ২০২৫-২৬ অর্থ বছরের গবেষণা প্রকল্প বিশেষজ্ঞ মুল্যায়নকারী দ্বারা মূল্যায়ন করে ৪মার্চ (বুধবার) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এর সভাপতিত্বে প্রফেসর ড. ইকবাল হোসেন কনফারেন্স রুমে ২২তম রিসার্চ এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থ বছরে ১২০ টি গবেষণা প্রকল্প হতে ১ বছর মেয়াদী ৭৩টি এবং ৩বছর মেয়াদী ২০টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত প্রকল্প সমুহ বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের আধুনিক কৃষি ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা যায়।
আহমেদ আলী (পাবনা) : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদী ইউনিয়নের চাঁদের হাট এলাকায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে যশোর অঞ্চলে বাস্তবায়নাধীন টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদীর অববাহিকায় জেগে ওঠা চরাঞ্চলের মাটিতে বালির পরিমাণ বেশি থাকায় সেখানে প্রচলিত ফসল আবাদে অতিরিক্ত সেচের প্রয়োজন হয়। এ কারণে কম সেচে বেলে মাটিতে ভালো ফলন দেয়—এমন ফসল চাষে কৃষকদের এগিয়ে আসতে হবে।…
REPORT PREPARED BY AXON LTD, BANGLADESH Information: VARIOUS SOURCES LOCAL & INTERNATION GOVERNMENT & PRIVATE ORGANIZTIONS. DISCLAIMER: FEW INFORMATION MAY NOT BE CORRECT OR UPDATED & MANY COMPANY NAMES MAY NOT BE MENTIONED, SO APOLOGY FOR THAT The poultry industry in Bangladesh evolved from traditional, backyard rearing in the early 20th century to a vibrant commercial sector, achieving self-sufficiency in meat and egg production today. Starting with government-improved breeds in 1935, the industry transitioned to intensive commercial farming in the 1990s, with a 15–20% annual growth rate. It now serves as a key economic engine, contributing to GDP and providing…
[Pune, INDIA] — Alltech President and CEO Dr. Mark Lyons unveiled the Alltech Nutrition Service Laboratory at the company’s Pune facility on Jan. 16, marking an important step in strengthening nutrition support across South Asia for Alltech. The event was attended by Alltech customers, farmers, partners, industry leaders and media and celebrated with music, dancers and floral decorations, reflecting the energy and optimism of the Alltech South Asia team. The newly launched Nutrition Service Laboratory has been designed to support farmers at large and feed producers across the region at a time when South Asia is facing increasing protein demand…
নিজস্ব প্রতিবেদক : কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এর সাথে আজ (০২ মার্চ) সচিবালয়স্থ অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কৃষি, প্রাণিসম্পদ, পারস্পরিক আমদানী-রপ্তানী বাণিজ্য বিষয়ে আলোকপাত হয়। শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়। মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর দেশ কৃষিখাতে আমদানী-রপ্তানী বাণিজ্য আরও সুদৃঢ় করতে আগ্রহী। মন্ত্রীও এ…
নিজস্ব প্রতিবেদক : তিনি বলেন, দেশে বিপুল পরিমাণ ঘাস উৎপাদন সত্ত্বেও পশুখাদ্যের দাম কেন বেশি—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে উল্লেখ করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। তিনি বলেন, মাঠপর্যায় থেকে সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান গ্রহণ করা হবে, যাতে কৃষক ও খামারিরা ন্যায্য দামে পশুখাদ্য পেতে পারেন এবং উৎপাদন ব্যয় কমে আসে। আজ সোমবার (২ মার্চ) দুপুরে হোটল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন,কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে । তিনি বলেন, আমাদের দেশের প্রায় ৭০-৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজধানীর মিরপুরের অবস্হিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার। রবিবার (১ মার্চ) বিকালে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে সেন্টারে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই এই চিড়িয়াখানাকে আরও সংগঠিতভাবে পরিচালনা করতে। এটি একটি সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারলে চিড়িয়াখানাকে লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তিনি বলেন, আমরা রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তি হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চাই না; রাষ্ট্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। মানুষ আমাদের যে প্রত্যাশা নিয়ে নির্বাচিত…
পাবনা সংবাদদাতা: “বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প” এর আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) সকাল ১০ টায় উপপরিচালকের কার্যালয়, পাবনা খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, পেঁয়াজ অতি গুরুত্বপূর্ণ অর্থকরী মসলা ফসল। পেঁয়াজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পুষ্টি ও ঔষধি গুণে সমৃদ্ধ একটি অপরিহার্য ফসল। আমরা জানি পেঁয়াজ সংগ্রহের সময় এর বাজার মূল্য কম থাকে। এতে জলীয় অংশের পরিমাণ…
পাবনা সংবাদদাতা: শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাবনা সদর উপজেলায় শানির দিয়াড় গ্রামে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত পলিসেড হাউস পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন । তিনি পলিসেড উৎপাদিত বিভিন্ন রকম উচ্চমূল্যের সবজি, ফল, ফুল ও মসলা ফসলের চারা ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে বলেন, পলিসেডে চারা উৎপাদন একটি আধুনিক বিজ্ঞানসম্মত ও নিরাপদ পদ্ধতি। যেখানে বিশেষ পলিথিন, বাঁশ ও কাঠের কাঠামো ব্যবহার করে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে সারা বছর উচ্চমানের চারা তৈরি করা…



