Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু অভিযোজনসহ বিভন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর দাঁড়িয়ে আছে। এ দেশের মাটি উর্বরতার দিক দিয়ে অনেক ভালো, সারা বছরই কোন না কোন ফসল ফলে। নেদারল্যান্ডেও ব্যাপক আকারে চাষাবাদ হয়। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। মন্ত্রীর দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিশেষ করে পোল্ট্রি খাত নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, বেসরকারি পর্যায়ে রপ্তানিমূখী যে কোন উদ্যোগকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: দেশে ফসল-পরবর্তী ব্যবস্থাপনা আধুনিকায়নে নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে এক সেমিনারে। “ফসল-পরবর্তী ব্যবস্থাপনা রূপান্তরের কৌশলগত পথরেখা: সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে বাজার-উপযোগী স্মার্ট আল্ট্রাসনিক সমাধান এবং এসডিজি ২ ও ১২ অর্জন” শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট, ঢাকায়। রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র (বাউ-রিক)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি এবং ফসল-পরবর্তী ক্ষতি কমানো খাদ্যনিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সালিম খান বলেন, ফসল-পরবর্তী ক্ষতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কে দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। রবিবার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনে এফবিসিসিআই-এর ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হতে হবে। প্রয়োজনে ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টির মাধ্যমে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে এফবিসিসিআইকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না। তিনি আরও বলেন, “আমরা এমন একটি এফবিসিসিআই…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। রবিবার (১৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ককে আরও জোরদার করতে তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ইংল্যান্ডের ম্যানচেস্টারের সিভিক মেয়র শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।…

Read More

কুমিল্লা সংবাদদাতা:  মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও টেকসই ও মজবুত হবে। মন্ত্রী আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের গোমতি নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে হরিণধরা প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বাজারে কোথাও সারের দাম বেশি নেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সিভিল ড্রেসে অবস্থান করে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ সংগ্রহ, সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম হিসেবে ভিডিও ধারণ এবং মুচলেকা নেওয়ার…

Read More

অঞ্জন মজুমদার: ডিজিটাল যুগে কৃষি ও প্রাণিসম্পদ খাতের রূপান্তর আর কেবল সম্ভাবনার কথা নয়—এটি এখন টেকসই উন্নয়নের একটি অপরিহার্য শর্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রান্তিক পোল্ট্রি ও ক্ষুদ্র খামারিদের উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে “ডিজিটাল ডাটাবেজ, রিয়েল-টাইম মনিটরিং এবং স্মার্ট কার্ড” ভিত্তিক একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা অত্যন্ত সময়োপযোগী, এই উদ্যোগ শুধু উৎপাদন বাড়াবে না বরং স্বচ্ছতা,জবাবদিহিতা, প্রকৃত উৎপাদন  ও বাজার সংযোগও নিশ্চিত করবে। পোল্ট্রি শিল্পের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে দেশের প্রতিটি প্রান্তিক খামারির তথ্য সংরক্ষিত থাকবে। খামারির নাম, অবস্থান, খামারের ধরন, উৎপাদন ক্ষমতা, রিয়েল টাইমে প্রকৃত উৎপাদন, জনবলের সংখ্যা,রোগবালাইয়ের ইতিহাস, টিকাদান রেকর্ড, এমনকি আর্থিক লেনদেন পর্যন্ত এই ডাটাবেজে…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবুর রহমান-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (BAFIITA)। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বাফিটা’র পক্ষ থেকে এক শোকবার্তায় সংগঠনটির নেতারা বলেন, তাঁর অকাল প্রয়াণে দেশ একজন দক্ষ, সৎ ও দূরদর্শী প্রশাসনিক ব্যক্তিত্বকে হারিয়েছে। বাফিটার পক্ষ থেকে জানানো হয়, মাহবুবুর রহমান তাঁর কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্ব ও অবদান দেশের বাণিজ্য খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। শোকবার্তায় আরও বলা হয়, তিনি ছিলেন মানবিক ও আদর্শবান একজন কর্মকর্তা, যার…

Read More

নিজস্ব সংবাদদাতা: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা আজ শুক্রবার জুমার নামাযের পরে ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সর্বসাধারণ ও পরিবারের সদস্যগণ অংশ নেন। জানাযা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সাথে স্বল্পসময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন,”দুইমাসের মত হলো বাণিজ্য সচিবের সাথে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তাঁর পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা পূরণ করা কঠিন। মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুকুরভিত্তিক মাছ চাষে নতুন সম্ভাবনার নাম এখন জি-থ্রি (G3) রুই। উন্নত প্রজনন প্রযুক্তিতে উদ্ভাবিত এই জাতটি শুধু দ্রুত বৃদ্ধি পাচ্ছে না, বরং পলিকালচার পদ্ধতিতে চাষিদের আয় বাড়াচ্ছে উল্লেখযোগ্য হারে—গড়ে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ-এর সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, জি-৩ রুই প্রচলিত জাতের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি দ্রুত বৃদ্ধি পায়। ফলে একই সময়ের মধ্যে বেশি ওজনের মাছ উৎপাদন সম্ভব হচ্ছে, যা সরাসরি চাষিদের লাভ বাড়াচ্ছে। বিশেষ করে পলিকালচার পদ্ধতিতে—যেখানে রুইয়ের সঙ্গে অন্যান্য প্রজাতির মাছ একসঙ্গে চাষ করা হয়- জি-৩ রুই ব্যবহারে পুকুরের সামগ্রিক উৎপাদন ও অর্থনৈতিক রিটার্ন দুটোই বেড়েছে। গবেষণা অনুযায়ী, প্রতি হেক্টর…

Read More