Author: Jewel 007

বাকৃবি সংবাদদাতা: দীর্ঘ গবেষণার পর দেশে আমন ধানের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। উচ্চফলন, ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা ও উন্নত পুষ্টিগুণের সমন্বয়ে উদ্ভাবিত হয়েছে ‘বিনা ধান২৭’ ও ‘বিনা ধান২৮’ নামের এই দুটি জাত। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় জাত দুটি সারাদেশে চাষাবাদের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে বিনার উদ্ভাবিত ধানের মোট জাতের সংখ্যা দাঁড়াল ২৮-এ। বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকদল এই দু’টি ধানের জাত উদ্ভাবন করেন। ফসলের বড় শত্রু ব্লাস্ট রোগ। এ রোগ মোকাবিলায় ‘বিনা ধান২৭’ দেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চফলনশীল আমন ধান হিসেবে স্বীকৃতি পেয়েছে। উদ্ভিদ প্রজননবিদরা…

Read More

The total animal feed and health event for Asia returns to BITEC, Bangkok, 10-12 March 2026 [Bangkok, Thailand]: VIV Health & Nutrition Asia 2026 is set to be the most significant edition yet of Asia’s essential platform for animal feed, nutrition, and health. Taking place from 10 to 12 March at the Bangkok International Trade & Exhibition Centre (BITEC), the event co-locates with VICTAM Asia and Horti & Agri Asia to unite the complete agrifood value chain under one roof, from feed processing and agricultural inputs to veterinary solutions and livestock performance technologies. By connecting these complementary industries in a…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং প্রক্টর হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার দায়িত্ব গ্রহণ করেছেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে ড. জসিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ডিন, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ড. সামিউল প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস)’র সহযোগী পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Read More

Utrecht, 5 March 2026 – Royal Dutch Jaarbeurs | VNU Group has appointed Natasha Hall as Vice President VIV Worldwide. With this appointment, the organisation takes an important next step in further strengthening its international VIV agrifood portfolio. The appointment comes at a strategic moment, ahead of VIV Europe, which will take place from 2 to 4 June 2026 at Koninklijke Jaarbeurs and celebrates its 25th edition this year. It also marks the preparation for the inaugural edition of VIV Select India, to be held from 22 to 24 April in New Delhi.Next step in international VIV leadershipAccording to Jeroen…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক প্রকাশনা জার্নাল অব দ্য সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি (জেএসএইউ) এর ভলিউম ১২ ইস্যু ১ – ২ প্রকাশিত হয়েছে। বৃহিস্পতিবার (৫ মার্চ) জেএসএইউ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। জেএসএইউ এর প্রধান সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী পরিচালক এবং জেএসএইউ এর নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, এই জার্নালটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,…

Read More

নিজস্ব প্রতিবেদক : মাদক ব্যবহার প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টার। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৩ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, তরুণ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাহাউদ্দীন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান, ইউএনওডিসির ন্যাশনাল প্রোগাম কোঅর্ডিনেটর (এইচআইভি/এইডস) বাংলাদেশ আবু তাহের, ইউনাইটেড নিউস অব বাংলাদেশ (ইউএনবি)’র স্পেশাল রিপোর্টার জাহাঙ্গীর আলম,…

Read More

মো. দেলোয়ার হোসেন (টিপি) : রাজশাহীতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে করণীয় নির্ধারণে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সির রাজশাহী অঞ্চলের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. মো. মোতালেব হোসেন, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী এবং ‘মাশরুম চাষ সম্প্রসরণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোছা. আকতার জাহান কাঁকন। কর্মশালায়…

Read More

নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। রফিকুল ই মোহামেদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা প্রশাসক হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। তিনি দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৪ মার্চ ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় অডিটোরিয়ামে  দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। ইফতার পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মাস। এই মাসে আমরা সংযম, সহনশীলতা ও মানবিকতার যে শিক্ষা লাভ করি, তা সারা বছর জীবনে ধারণ করতে হবে। সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার মাধ্যমে…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে দুই দিন ব্যাপী ২০২৫-২৬ অর্থ বছরের গবেষণা প্রকল্প বিশেষজ্ঞ মুল্যায়নকারী দ্বারা মূল্যায়ন করে ৪মার্চ (বুধবার) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এর সভাপতিত্বে প্রফেসর ড. ইকবাল হোসেন কনফারেন্স রুমে ২২তম রিসার্চ  এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থ বছরে ১২০ টি গবেষণা প্রকল্প হতে ১ বছর মেয়াদী ৭৩টি এবং ৩বছর মেয়াদী ২০টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করার চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত প্রকল্প সমুহ বাস্তবায়ন হলে সিলেট অঞ্চলের আধুনিক কৃষি ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা যায়।

Read More