নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি সত্যিকার অর্থে কার্যকর, দক্ষ ও জনমুখী মন্ত্রণালয়ে পরিণত করতে চারটি অগ্রাধিকারভিত্তিক খাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। খন্দকার মুক্তাদির বলেন, বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা নিশ্চিতকরণ, চা শিল্পের পুনরুজ্জীবন, এলডিসি-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণই হবে মন্ত্রণালয়ের প্রধান কর্মসূচি। আজ মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের অনেক সংবেদনশীল ও নিত্যপ্রয়োজনীয়…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধকে ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। সিডিপির চেয়ারম্যান অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে জানিয়েছেন, কমিটির মূল্যায়ন অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়টি অনুমোদন করতে পারে। তবে এই অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে দেশের বিদ্যমান কাঠামোগত দুর্বলতা দূর করতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের ওপর গুরুত্বারোপ করেছে কমিটি। এর আগে, বাংলাদেশ সরকার গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিডিপির কাছে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত করার আনুষ্ঠানিক অনুরোধ জানায়। পরে প্রধানমন্ত্রী…
মো. এমদাদুল হক (রাজশাহী) : রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামে রহুল আমিন নামের এক তরুণ। পড়াশোনার পাশাপাশি ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আঙুর চাষে সাফল্যের নজির গড়েছেন, তিনি রাজশাহী কলেজে অধ্যয়নরত ছাত্র। তার সহোযোগি সহপাটর্নার হিসেবে রয়েছেন একই গ্রামের আল আমিন। এগ্রামে দুজনে গড়ে তুলেছেন একটি আঙুর বাগান, চাষকৃত আঙুর জাতের বাইকুনুর। সফলতা পাওয়ায় ভবিষ্যতে আরো বড় পরিসরে আঙুর চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। তারা নিজ গ্রামের প্রায় ৮ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে আঙুর চাষ করে ইতোমধ্যে সফলতা পেছেন। গত ২৭ এপ্রিল আঙুর বাগানে গিয়ে আঙুর বাগানের মালিক রহুল আমিন নিকট হতে যানা যায় অনেক দর্শনার্থী বাগানটি দেখতে আসেন। অনেকে দর্শনার্থী বাগানে…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। সরকার ও প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলদের আন্তরিকতা, জবাবদিহিতা এবং সুশাসনের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আজ সোমবার (০১ জুন)বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত থাকেন। জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, নীতিনির্ধারণ এবং জনসেবার মান উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি নিজে সৎ ও দায়িত্বশীল হলে তার ইতিবাচক প্রভাব কর্মপরিবেশ ও সমাজে প্রতিফলিত হয় বলেও তিনি…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমাতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আজ সোমবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল “দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নের অগ্রযাত্রা”। প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। নারীরা শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। দুগ্ধ খামারসহ বিভিন্ন ক্ষেত্রে…
The global feed-to-food industry converges on Utrecht for three days of innovation, conversation, and discovery VIV Europe 2026, the World Expo from Feed to Food, opens its doors on 2–4 June at Royal Dutch Jaarbeurs in Utrecht, The Netherlands. For 25 editions, it has been the place where the industry’s most consequential decisions begin: where suppliers meet producers, science meets practice, and the future of global food production takes shape. This year’s theme, “Showroom of the World”, says it plainly: every technology, solution, and conversation that matters to the industry right now will be represented across every link in the…
প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার : বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ সমাজব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষি। স্বাধীনতার পর দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ আজ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথচলায় নীতি নির্ধারক, কৃষক ও সম্প্রসারণ কর্মীদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)- এর শিক্ষক ও গবেষকরা। দেশের প্রথম ও প্রধান কৃষিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয়টি শুধু কৃষি শিক্ষার প্রসারই ঘটায়নি, বরং বাংলাদেশের কৃষি বিপ্লব, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার মজবুত ভিত্তি নির্মাণ করেছে। তবে প্রশ্ন থেকে যায়, জাতীয় জীবনে এই অসামান্য অবদানের বিপরীতে রাষ্ট্রীয়ভাবে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা যথাযথ…
কুমিল্লা সংবাদদাতা:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি সরকার কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আদর্শ সদর আয়োজিত ২০২৫–২৬ অর্থবছরে “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এবং Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response (B-STRONG) প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ধান কাটার যন্ত্র (রিপার), ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি (LLP), ক্যানভাস পাইপ ও হ্যান্ড স্প্রেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের…
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যে নামটি প্রতিনিধিত্ব করা হয়, সেটি হলো বাংলাদেশ। সঙ্গতকারনে দেশের ভাবমূর্তি, রপ্তানি সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। রোববার (২৪ মে) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাক খাতনির্ভর। তবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং সৌদি ভোক্তাদের চাহিদা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির বড় সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে প্রচলিত ধারা…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সম্মানজনক নিরাপদ খাদ্য ফেলোশিপ- ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের এম. এস শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান আরফিন। শনিবার (২৪ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেলোশিপ কার্যক্রমের আওতায় ২০২৫ – ২৬ অর্থবছরে প্রদত্ত ফেলোশিপের ইনসেপশন সেমিনার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেলোশিপের চেক বিতরণ করেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ…



