Author: Jewel 007

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তবর্তী পশুর হাট বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে সীমান্তঘেঁষা কিছু হাটের মাধ্যমে বিদেশি পশু প্রবেশ করে দেশীয় খামারিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ পরিস্থিতি বন্ধে বর্ডার এলাকায় হাট না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আজ রবিবার (৩ মে) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন পরিস্থিতি বিষয়ক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি জানান, দেশে কোরবানিযোগ্য পশুর…

Read More

রাঙামাটি সংবাদদাতা: রাঙামাটির নানিয়ারচর উপজেলা-এ কৃষি উন্নয়ন ও পুষ্টি-নির্ভর উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের PARTNER Program প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। শনিবার (২ মে) নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুম-এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি জেলা। তিনি তার বক্তব্যে নিরাপদ খাদ্য উৎপাদনে কম্পোস্ট সারের গুরুত্ব তুলে ধরে বলেন, এর কোনো বিকল্প নেই এবং কৃষকদের অতিরিক্ত হরমোন প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, নানিয়ারচরে উৎপাদিত আনারসসহ বিভিন্ন ফলমূলের গুণগত মান উন্নয়ন করা…

Read More

বাকৃবি সংবাদদাতা: মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে খামারিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাঁচ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।‘গুণগত খাদ্য পরিমিত পরিমাণ, মাছের বৃদ্ধি চাষির লাভ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় সার্বিক সহযোগিতা করে ইউএস গ্রেইনস অ্যান্ড বায়োপ্রোডাক্টস কাউন্সিল (ইউএসজিবিসি)। আয়োজক সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর, মুক্তাগাছা, সদর (শম্ভুগঞ্জ) ও ফুলবাড়িয়া এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৃথকভাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিদিন ৭০ জন করে মোট ৩৫০ জন মৎস্যচাষী, ফিড ডিলার ও খুচরা বিক্রেতা এতে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুই ধাপে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। আন্তর্জাতিক মৎস্য…

Read More

টাঙ্গাইল সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদীতে পানি প্রবাহ স্বাভাবিক থাকলে কৃষিকাজ সহজ হবে এবং মৎস্য সম্পদও বৃদ্ধি পাবে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। অতীতে নদী থেকে মানুষ তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে। আজ শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকা নদী তীর প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল-নদী খনন ও পুনরুদ্ধার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের…

Read More

কুমিল্লা সংবাদদাতা: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে। মন্ত্রী আজ শনিবার (০২ মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ আয়োজিত ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সকল গভীর ও অগভীর নলকূপকে সোলারের আওতায় আনার জন্য সরকার প্রকল্প বাস্তবায়ন করবে। আগামী এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য সরকার চেষ্টা করবে। সেচ পাম্প সোলারে চললে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় হবে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।…

Read More

নিজস্ব প্রতিবেদন : সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি “প্রাণিসম্পদ অধিদপ্তর”-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র (Import Permit) প্রচারিত হচ্ছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার (২ মে) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারিত ওই অনুমতিপত্রটি প্রাথমিক যাচাই-বাছাইয়ে ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি বলে প্রতীয়মান হয়েছে। এতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সঙ্গে মিল পাওয়া যায়নি। প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, আলোচিত অনুমতিপত্রটি তাদের পক্ষ থেকে ইস্যুকৃত নয়। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরও যাচাইযোগ্য নয়। ফলে এটি কোনোভাবেই বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে…

Read More

সিকৃবি সংবাদদাতা:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের ই-রিসোর্স সেন্টারে সিকৃবি শিক্ষক, কর্মকর্তাদের দুই দিনব্যাপি ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১ মে (শুক্রবার) সিকৃবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আব্দুর রশিদ সরকার, অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা । দুই দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, প্রচলিত কাগজনির্ভর নথি ব্যবস্থাপনা…

Read More

বাকৃবি সংবাদদাতা : দেশে প্রচলিত বালাইনাশক ব্যবহারে ঝুঁকি কমাতে সামাজিক ও আচরণগত পরিবর্তন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে দুইদিন ব্যাপী কর্মশালাটি শুরু হয়। ‘পিআরআর এসবিসিসি ইমপ্লেমেন্টিং পার্টনার্স ট্রেনিং অ্যান্ড ফিল্ড আউটরীচ এক্টিভিটিস’ শীর্ষক পরিকল্পনা বিষয়ক এ কর্মশালা সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (ক্যাবই)-এর প্ল্যান্টওয়াইজ প্লাস প্রোগ্রামের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট প্রোটেক্টিং উইং ও ক্যাবই প্ল্যান্ট ওয়াইজ প্লাস প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড জি এম মুজিবর রহমান।…

Read More

এখন ফসল হারানোর কারণে কৃষকদের ঘরে খাবার নেই। হাতে টাকাকড়ি কিছুই নেই। কীভাবে তারা বাঁচবেন সেই দুর্ভাবনায়, দুঃশ্চিন্তায় নিথর মনপ্রাণ হাওরবাসীর। প্রশ্ন হলো- এ বিপর্ষয় কি শুধুই হাওরবাসীর। বাংলাদেশের কেন নয়? হাওরের ধান আর মাছ তো কেবল হাওরবাসীর নয়- সারা বাংলাদেশের। তাহলের হাওরাঞ্চলের দুর্যোগ মোকবিলায় সবার এগিয়ে আসা উচিত নয়কি? এস.এম. মুকুল: অতিবৃষ্টির কারণে পানিতে ডুবে গেল কৃষকের প্রাণ-হাওরের ধান। কৃষকের মাথায় হাত উঠেছে। ঋণ পরিশোধ আর সারাবছরের খোড়াকির চিন্তায় কপালে ভাজ পড়েছে। ডুবে যাওয়া ফসলের জমিতে বৃদ্ধ কৃষকের আহাজারি আর বিলাপের ভিডিওচিত্র ভাইরাল হয়েছে। এই বিপুল ক্ষয়ক্ষতির পরিমাণের একটা গাণিতিক হিসাব হয়তোবা পাওয়া যাবে- কিন্তু কৃষকের ভাগ্যের দুর্দশার ভাগ…

Read More

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনা’র ঈশ্বরদী উপজেলায় বিনা উদ্ভাবিত বোরো ধানের উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটির উন্নত জাত বিনা ধান২৫ এর সাথে ব্রি ধান১০৮ এবং হাইব্রিড এসএল ৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদী লক্ষীকুন্ডা গ্রামে ২৯ এপ্রিল ২০২৬ এই মাঠ দিবস এর আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল। এ সময় সম্মানিত অতিথিরি বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল মমিন; কৃষি তথ্য সার্ভিস, পাবনা’র সহকারী তথ্য অফিসার বাদল চন্দ্র সরকার ও বৈজ্ঞানিক…

Read More