Intenational Desk: The SAARC Agriculture Centre (SAC) on Monday (03 August 2026) highlighted the urgent need for regional cooperation, innovation and policy support to reduce post-harvest losses of fruits across South Asia, as experts and policymakers gathered virtually for a three-day regional consultation meeting. The program titled “Reduction of Post-Harvest Losses of Fruits in SAARC Member States,” brought together representatives from SAARC countries to discuss the current status and challenges of post-harvest losses in the region. Participants shared experiences, explored available technologies and identified practical solutions to strengthen fruit value chains and enhance food security across South Asia. In his…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাণিসম্পদ ও অ্যাকুয়াকালচার খাতে প্রযুক্তিনির্ভর ও টেকসই উন্নয়নের লক্ষ্যকে আরও এগিয়ে নি এবং নিজেদের ব্যবসার ধরন আরো যুগোপযোগী করতে কোম্পানির নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশের প্রাণিস্বাস্থ্য সেবা খাতের স্বনামধন্য কোম্পানি এসিআই অ্যানিমেল হেলথ। ফলে উল্লেখিত খাতের অভিজ্ঞ করপোরেট ব্যাক্তিত্ব জয়ন্ত দত্ত গুপ্তকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ এই পেশাজীবীর নেতৃত্বে এসিআই অ্যানিমেল হেলথের উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং খামারমুখী সেবার পরিধি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। জয়ন্ত দত্ত গুপ্ত এর আগে টানা ২৭ বছর স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার এবং অ্যাগ্রোভেট…
নিজস্ব প্রতিবেদক : প্রকৃতিভিত্তিক সমাধান উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির অন্যতম কার্যকর ও টেকসই উপায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ সোমবার ( ৩ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ -শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার আয়োজন করে ফ্রেন্ডশিপ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বন, জলাভূমি, উপকূলীয় উদ্ভিদবেষ্টনী এবং সমন্বিত কৃষি-বনায়ন ব্যবস্থা শুধু পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে না; এগুলো প্রাণিসম্পদের জন্য পশুখাদ্যের প্রাপ্যতা বাড়ায়, প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন ঘটায় এবং মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্যের সমন্বিত ‘ওয়ান…
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন ফিড মিলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর সাম্প্রতিক অভিযানকে কেন্দ্র করে ফিড শিল্পে সৃষ্ট উদ্বেগ, বিদ্যমান আইনি কাঠামোর ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও সমন্বয়ের বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (২ আগস্ট) একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিল্প উদ্যোক্তারা তাদের উদ্বেগ ও পর্যবেক্ষণ তুলে ধরেন, আর সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে সমন্বিত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন…
বাকৃবি সংবাদদাতা: এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবারও দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (০২ আগস্ট) দিবাগত রাতে মাওলানা ভাসানী হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, কৃষি অনুষদের প্রথম বর্ষের (ব্যাচ-৬৫) শিক্ষার্থীদের মেসেঞ্জার গ্রুপে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যক্তিগত বিরোধ দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, কৃষি অনুষদের সেকশন ‘এ’-এর ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নির্বাচনকে কেন্দ্র করে মেসেঞ্জার গ্রুপে একটি মিম পোস্ট দেওয়াকে ঘিরে বিরোধের সূত্রপাত হয়। ওই পোস্টের প্রতিবাদ…
নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে আজ রবিবার ((০২ আগস্ট)) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রীরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান, কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর (ট্যাক্স) কমানো হচ্ছে এবং কাঁচামরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু…
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে “কাজুবাদাম ও কফি গবেষণার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে “কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অংশ)”-এর অর্থায়নে এ কর্মশালার আয়োজন করে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, বারি, খাগড়াছড়ি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ সালাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মোক্তার হোসেন,যুগ্মসচিব (গবেষণা),কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আলতাফ হোসেন,…
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন হ্রাসের আশঙ্কা মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে সরকার গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, আগামী মৌসুমে হাওর অঞ্চলের জন্য ব্রি ধান-১১৮ অবমুক্ত করা হবে। শীত সহনশীল এ জাতের ধান আগাম রোপণ ও আগাম কর্তনের সুযোগ সৃষ্টি করবে। ফলে আকস্মিক বন্যার আগেই কৃষকরা ফসল ঘরে তুলতে পারবেন এবং ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। শনিবার (১ আগস্ট) কুমিল্লা সার্কিট হাউসে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার সকল দপ্তর/ সংস্হার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।…
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ডিসি লেককে পরিচ্ছন্ন করে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,এমপি। তিনি বলেন, ডিসি লেক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে পুরো ডিসি লেক পরিষ্কার করা হবে। ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং সংলগ্ন চর এলাকাকে একটি বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে একটি পরিবার, একটি স্বপ্ন এবং দেশের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদের ওপর বর্তায়। তাই শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলতে হবে। এই সম্পর্কের ভিত্তি মজবুত না হলে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান শিক্ষকদের উদ্দেশে বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা সবাই একটি স্বপ্ন নিয়ে এসেছে। এই…



