পাবনা সংবাদদাতা: পাবনা’র বেড়া উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তর বেড়া’র আয়োজনে মঙ্গলবার (০৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক বলেন, ‘পার্টনার কংগ্রেস’ হলো অত্র প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত একটি সমাবেশ বা মিলনমেলা। এর মূল লক্ষ্য মাঠপর্যায়ের কৃষকদের নিরাপদ, আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া এবং কৃষিকে উৎপাদনমুখী থেকে স্মার্ট ও বাণিজ্যিক কৃষিতে…
Author: Jewel 007
সিলেট সংবাদদাতা: আঞ্চলিক বীজ প্রত্যয়ন এজেন্সি, সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত “খাদ্য নিরাপত্তায় বীজ প্রত্যয়ন এজেন্সীর ভূমিকা” আঞ্চলিক সেমিনার (০৯ জুন) অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচারক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুরস্থ বীজ প্রত্যয়ন এজেন্সীর অতিরিক্ত পরিচালক (মাঠ প্রশাসন, পরিকল্পানা ও মনিটরি) কৃষিবিদ মো. নুরুজ্জামান। তিনি বক্তব্যে বলেন- খাদ্য নিরাপত্তায় বীজ প্রত্যয়ন এজেন্সির ভূমিকা অতন্তগুরুপ্তপূর্ন। বীজের গুরুপ্ত ও মাঠ পর্যায়ে বীজ আইন সর্ম্পকে কৃষকদের অবহিত করতে হবে। কৃষক পর্যায়ে বীজ উৎপাদন ও বীজ উদ্যোক্ত বাড়াতে হবে। চাহিদা অনুযায়ী …
গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) আয়োজনে সোমবার (০৮ জুন) আমন-২০২৬ মওসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (তৈলবীজ) ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রি’র বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য জনাব মো. গোলাম সোবাহানী এবং ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, ব্রি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর…
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় নিরাপদ, টেকসই ও সহনশীল পোলট্রি উৎপাদন নিশ্চিত করতে ‘ওয়ান হেলথ’ পদ্ধতির গুরুত্ব তুলে ধরে একটি আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)-এর আঞ্চলিক সংস্থা সার্ক কৃষি কেন্দ্র। সোমবার (৮ জুন) অনুষ্ঠিত `ওয়ান হেলথ পদ্ধতির আলোকে নিরাপদ পোলট্রি উৎপাদন’ শীর্ষক এ ওয়েবিনারে সার্ক অঞ্চলের গবেষক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী, বেসরকারি খাতের প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, নিরাপদ পোলট্রি উৎপাদন শুধু খাদ্য নিরাপত্তাই নয়, জনস্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করার মাধ্যমে ওয়ান…
বাকৃবি সংবাদদাতা: স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিংস ২০২৬-এ ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। একই সঙ্গে এশিয়ার ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯২তম এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৪৩২তম। রোববার (৭ জুন) বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এ সময় ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান এবং ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের ভিত্তিতে…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বীজ প্রত্যয়ন এজেন্সির ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৭ জুন) নগরীর সাগরদিতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক ড. মো. জাকির হোসেন। আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার (ভারপ্রাপ্ত) এসএম বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার এবং বীজ প্রত্যয়ন এজেন্সির অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. সাইফুল আলম। দিনব্যাপি এই সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বাংলাদেশ ধান গবেষণা…
সিলেট সংবাদদাতা : পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলাই-৩৬ গেট সংলগ্ন সড়কের পাশে নিমগাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে…
রাজশাহী সংবাদদাতা : আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন…
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা : লিচু সংরক্ষণে আধুনিক ও স্বল্প খরচের কার্যকর সমাধান বের করতে সরকার গবেষণা কার্যক্রম হাতে নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, কৃষিপণ্যের অপচয় রোধে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ “হোম সলিউশন” উদ্ভাবনের বিকল্প নেই। আজ শুক্রবার (৫ জুন) পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের কৃষকরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রাখেন। কৃষির সঙ্গে এ অঞ্চলের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। ছোট শিশুদের মধ্যেও কৃষির প্রতি যে ভালোবাসা দেখেছি, তা সত্যিই অনন্য।”…
The 25th edition of the world expo from feed to food brought together the full breadth of the global animal protein industry at Jaarbeurs Utrecht and now marks the opening of a new biannual chapter Agrinews24 International: VIV Europe 2026 has officially closed its doors on a milestone 25th edition — one that fully lived up to its theme, ‘Showroom of the World.’ Held from 2–4 June 2026 at Jaarbeurs Utrecht, the show welcomed 14,691 professional visitors from 135 countries, including 200 industry leaders, alongside 461 exhibitors active across the full animal protein value chain. Covering sectors such as feed…



