নিজস্ব প্রতিবেদক: আজ (২০ এপ্রিল) কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ খাত নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শুরুতে কৃষি মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। মন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ কানাডা থেকে নিয়মিত সার আমদানি করছে। বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদখাতে কারিগরী সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে কানাডার যে কোন সহযোগিতাকে বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্ত্রী জানান। বাংলাদেশের অর্গানিক কৃষির সম্ভাবনা নিয়ে মন্ত্রী হাইকমিশনারকে জানান, দেশের মাটি ও আবহাওয়া…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: দ্বীপজেলা ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি-এর নির্দেশনায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন…
নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার (২০ এপ্রিল) কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের এই ধরনের প্রণোদনা কার্যক্রম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। তাই সরকার হতে বিনামূল্যে প্রাপ্ত এই বীজ ও সারের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য তিনি কৃষকদের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ক্ষুদ্র পোলট্রি খামারিদের টিকিয়ে রাখা জরুরি; কারণ তারা না থাকলে বড় খামারিরাও টিকে থাকতে পারবে না। বর্তমানে প্রতি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হলেও খামারিরা ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন, অর্থাৎ প্রতিটি ডিমে ২ টাকা করে লোকসান হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।…
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু অভিযোজনসহ বিভন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর দাঁড়িয়ে আছে। এ দেশের মাটি উর্বরতার দিক দিয়ে অনেক ভালো, সারা বছরই কোন না কোন ফসল ফলে। নেদারল্যান্ডেও ব্যাপক আকারে চাষাবাদ হয়। কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। মন্ত্রীর দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিশেষ করে পোল্ট্রি খাত নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, বেসরকারি পর্যায়ে রপ্তানিমূখী যে কোন উদ্যোগকে…
নিজস্ব প্রতিবেদক: দেশে ফসল-পরবর্তী ব্যবস্থাপনা আধুনিকায়নে নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে এক সেমিনারে। “ফসল-পরবর্তী ব্যবস্থাপনা রূপান্তরের কৌশলগত পথরেখা: সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে বাজার-উপযোগী স্মার্ট আল্ট্রাসনিক সমাধান এবং এসডিজি ২ ও ১২ অর্জন” শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট, ঢাকায়। রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র (বাউ-রিক)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি এবং ফসল-পরবর্তী ক্ষতি কমানো খাদ্যনিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সালিম খান বলেন, ফসল-পরবর্তী ক্ষতি…
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কে দেশের ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। রবিবার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনে এফবিসিসিআই-এর ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হতে হবে। প্রয়োজনে ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টির মাধ্যমে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে এফবিসিসিআইকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না। তিনি আরও বলেন, “আমরা এমন একটি এফবিসিসিআই…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। রবিবার (১৯ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ককে আরও জোরদার করতে তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ইংল্যান্ডের ম্যানচেস্টারের সিভিক মেয়র শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।…
কুমিল্লা সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতিও টেকসই ও মজবুত হবে। মন্ত্রী আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের গোমতি নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে হরিণধরা প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বাজারে কোথাও সারের দাম বেশি নেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সিভিল ড্রেসে অবস্থান করে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ সংগ্রহ, সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম হিসেবে ভিডিও ধারণ এবং মুচলেকা নেওয়ার…
অঞ্জন মজুমদার: ডিজিটাল যুগে কৃষি ও প্রাণিসম্পদ খাতের রূপান্তর আর কেবল সম্ভাবনার কথা নয়—এটি এখন টেকসই উন্নয়নের একটি অপরিহার্য শর্ত। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রান্তিক পোল্ট্রি ও ক্ষুদ্র খামারিদের উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে “ডিজিটাল ডাটাবেজ, রিয়েল-টাইম মনিটরিং এবং স্মার্ট কার্ড” ভিত্তিক একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা অত্যন্ত সময়োপযোগী, এই উদ্যোগ শুধু উৎপাদন বাড়াবে না বরং স্বচ্ছতা,জবাবদিহিতা, প্রকৃত উৎপাদন ও বাজার সংযোগও নিশ্চিত করবে। পোল্ট্রি শিল্পের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে দেশের প্রতিটি প্রান্তিক খামারির তথ্য সংরক্ষিত থাকবে। খামারির নাম, অবস্থান, খামারের ধরন, উৎপাদন ক্ষমতা, রিয়েল টাইমে প্রকৃত উৎপাদন, জনবলের সংখ্যা,রোগবালাইয়ের ইতিহাস, টিকাদান রেকর্ড, এমনকি আর্থিক লেনদেন পর্যন্ত এই ডাটাবেজে…



