Author: Jewel 007

Special Correspondent : The ACME Laboratories Ltd. organized a scientific seminar on “Poultry Vaccines & Vaccination” on Thursday (10th September) at InterContinental Dhaka, bringing together international technical experts and professionals from Bangladesh’s poultry industry to discuss science-driven approaches to vaccination and improved disease prevention. The seminar focused on the scientific and practical aspects of poultry vaccination, including modern vaccination technologies, proper vaccine application and strategies for achieving better vaccination outcomes under field conditions. The event also provided a platform for introducing ACME’s Poultry Vaccine Portfolio. The seminar featured technical experts from Green Cross, Korea, and Vaccine Valley, Egypt, who shared…

Read More

নিজস্ব প্রতিবেদক: বন্যপ্রাণী অপরাধ দমনে দক্ষিণ এশিয়ায় জোরালো আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান আন্তঃদেশীয় ও সংঘবদ্ধ বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় আঞ্চলিক গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ এবং যৌথ কার্যক্রম জোরদার করা জরুরি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া বন্যপ্রাণী আইন প্রয়োগ নেটওয়ার্ক (SAWEN)-এর প্রথম সাধারণ পরিষদে বক্তব্য প্রদানকালে তিনি অভিমত ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বন্যপ্রাণী ও প্রতিবেশ ব্যবস্থা কোনো রাজনৈতিক সীমারেখা মানে না। সীমান্ত, পরিবহন ব্যবস্থা, বাণিজ্যিক চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম এবং আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে অপরাধী চক্র আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার পরিচালনা…

Read More

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর তানোর উপজেলার জিওল এলাকায় বিদ্যমান রোপা আমন ফসলে বালাই ব্যবস্থাপনা ও রবি মৌসুমে আলু চাষে পরিমিত সারের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তানোরের আয়োজনে কৃষক সমাবেশে বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন । আরো উপস্থিত ছিলেন ডিএই, রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. মো. আব্দুল মজিদ, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোছা: ফরিদা ইয়াছমিন ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা। প্রধান অতিথি বলেন , রোপা আমন আমাদের দেশের খাদ্য নিরাপত্তার…

Read More

নিজস্ব প্রতিবেদক: ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানসিক সংকটে থাকা ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাভারের আশুলিয়া মডেল টাউনে মনোযত্ন আউটডোর কাউন্সেলিং সেন্টার, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এবং মায়ের হাসি মেন্টাল হেল্থ সার্ভিস সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল— “আত্মহত্যা সম্পর্কে প্রচলিত ধারণা ও কথন পরিবর্তন”। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট ও অ্যাডিকশন প্রফেশনাল রাখী গাঙ্গুলী। আলোচক ছিলেন মনোচিকিৎসক ডা.…

Read More

নিজস্ব প্রতিবেদক : কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। একই সঙ্গে প্রান্তিক খামারিদের মুরগি ও ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করা, উৎপাদন বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ডিম ও মুরগির মাংসের দাম রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (BPICC)-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মান নিশ্চিত করতে হবে। খামারিরা যেন তাদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পান, আবার সাধারণ মানুষও…

Read More

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে সারের কোনো সংকট নেই। রাজশাহীতে আমন ধানে উপরি প্রয়োগের জন্য কৃষকদের চাহিদা মেটাতে সরকারি গুদামে প্রয়োজনীয় ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে যে পরিমাণ সার মজুত আছে, তা জেলার মাসিক চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি। সার নিয়ে বাইরে ছড়ানো সংকটের খবরকে তিনি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। তিনি কৃষকদের সার নিয়ে আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসন্ন আমন ও বোরো মৌসুম সামনে রেখে সারের মজুত পরিস্থিতি দেখতে নগরীর নওদাপাড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এঁর মমতাময়ী মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের…

Read More

পাবনা সংবাদদাতা: (২৪ আগস্ট) সোমবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া সম্মেলন কক্ষে কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার আয়োজনে কৃষি উদ্যোক্তার মাঝে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া’র জেলা প্রশাসক ও জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ তৌফিকুর রহমান। এ সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের কৃষিতে বগুড়া জেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদন, নতুন জাত উদ্ভাবন এবং কৃষি যন্ত্রাংশ তৈরিতে এ জেলা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জেলায় ধান, আলু, পাট, ভূট্টা, মরিচ ও বিভিন্ন ধরনের সবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এখানে অনেক রপ্তানিযোগ্য কৃষি পণ্যের সমাহার রয়েছে। এগুলোকে প্রক্রিয়াজাত করে রপ্তানিযোগ্য করতে পারলে বৈদেশিক মূদ্রা আয়…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সাদা দল’ নামে একটি শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলাম আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ এর মধ্যে যেটি আগে…

Read More