বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডিশনাল রেজিস্ট্রার ( সংস্থাপন-১) ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ এবং সাধারণ সম্পাদক পদে এডিশনাল ডিরেক্টর ( ছাত্রকল্যাণ ও নির্দেশনা) মোহাম্মদ শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক কৃষিবিদ মো. ছারোয়ার হোসেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৩৯৫ জন ভোটারের মধ্যে ৩৮৫ জন কর্মকর্তা ভোটাধিকার প্রয়োগ করেন। অফিসার পরিষদের নির্বাহী কমিটির ১৫টি সাংগঠনিক পদের মধ্যে ১১টিতে প্রার্থীরা…
Author: Jewel 007
পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, জয়পুরহাট এর আয়োজনে রবি ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ সেপ্টম্বর) সকাল ১২.৩০ ঘটিকায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জয়পরুহাট এর উপপরিচালক কৃষিবিদ মোঃ মনজু আলম সরকার। সভায় বিগত খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তারে প্রদর্শনী বাস্তবায়নে সকল গবেষণা প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধন; আসন্ন রবি মৌসুমে চাষাবাদযোগ্য ফসল ও জাত নির্বাচন; বীজ প্রাপ্তির নিশ্চয়তা; সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত…
নিজস্ব প্রতিবেদক: বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় বৃক্ষরোপণ সেলের সহায়ক টাস্কফোর্সের তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে একটি টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু চারা রোপণের…
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা এবং রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রটোকলের ধারাবাহিকতায় পরবর্তী দ্বিপক্ষীয় সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে দুপক্ষ একমত পোষন করেন। তবে, আন্তঃসীমান্ত এশীয় হাতি সংরক্ষণে পরবর্তী সভা ভারতে অনুষ্ঠিত হবার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন…
বিশেষ সংবাদদাতা : দেশব্যাপী পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রত্যয়ে সফলভাবে শেষ হলো ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। গতকাল (০৫ সেপ্টেম্বর) শনিবার রাজধানী ঢাকায় এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। টেকসই জাতীয় স্বাস্থ্য, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেধা বিকাশের ভিত্তি হিসেবে প্রতিটি মানুষের জন্য সহজলভ্য পুষ্টির অধিকার জোরালোভাবে প্রতিষ্ঠা করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রাত্যহিক খাবারের গতানুগতিক একঘেয়েমি কাটিয়ে সৃজনশীল ও সুস্বাদু রন্ধনপ্রণালীর মাধ্যমে সবার কাছে প্রোটিনসমৃদ্ধ খাবারকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলা এবং পর্যাপ্ত পুষ্টির জন্য অতিরিক্ত ব্যয়বহুল উপকরণের প্রয়োজন—এই প্রচলিত ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে দৈনন্দিন শারীরিক মাপ ও…
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত H.E. Mr. Ghanshyam Bhandari সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং আঞ্চলিক পরিবেশগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। মন্ত্রী নেপালে সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, এ শোকাবহ…
রাজশাহী সংবাদদাতা: বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি ব্লকের গড়মাটি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ও রিয়েন্টেশন অনুষ্ঠিত হয় । কৃষক কৃষাণীদের মাঝে কমিউনিটি বীজ উৎপাদনে জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ কর্মকতা কৃষিবিদ হুসনিয়ারা খাতুন তিনি বলেন, গড়মাটি ব্লকের কৃষক মো. আতিকুল ইসলাম ২ একর জমিতে ব্রি ধান১০৩ রোপা আমন উচ্চফলনশীল উফশী ধানের জাত করেছেন। এই জাতটির বিশেষ আকর্ষণ হলো লম্বা ও চিকন দানা এবং ভালো…
Special Correspondent : Bangladesh’s poultry, feed and animal nutrition community came together in Dhaka on Saturday (September 5) at a major industry gathering that brought together leading professionals, technical experts and decision-makers to explore the latest developments in animal nutrition, feed efficiency and production performance. Titled “APEX by Adisseo – Advancing Performance & Efficiency Excellence,” the high-profile event was jointly organized by Adisseo and Adyan Agro Ltd. and drew a broad cross-section of Bangladesh’s animal health and poultry industry, including nutritionists, entrepreneurs, feed mill engineers, scientists, consultants and senior officials from the poultry and feed sectors. Held at Crowne Plaza…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর স্বপ্নদ্রষ্টা সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, এম সাইফুর রহমান হলেন বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি ও আধুনিক অর্থনৈতিক সংস্কারের মূল প্রবর্তক। তিনি নব্বইয়ের দশকে দেশের তৎকালীন বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমির ধারা ভেঙে মুক্তবাজার অর্থনীতির সূচনা করেন। দেশের গরিব ও দুস্থ মানুষের কথা…
বাকৃবি সংবাদদাতা: দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থার অভাবে প্রতিবছরই আমদানির প্রয়োজন হচ্ছে। সংরক্ষণকালে পচন, ওজন কমে যাওয়া, অঙ্কুরোদগম ও গুণগত মানের অবনতিতে উৎপাদিত পেঁয়াজের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়। এ পরিস্থিতি বদলাতে পেঁয়াজ সংরক্ষণের জন্য আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তিনির্ভর একটি আধুনিক ব্যবস্থা নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা। পরীক্ষামূলক পর্যায়ে প্রযুক্তিটি ব্যবহারে পেঁয়াজের সংরক্ষণকালীন ক্ষতি প্রায় ১৫–১৬ শতাংশ কমানোর সম্ভাবনা দেখা গেছে। গবেষণাটির নেতৃত্বে রয়েছেন বাকৃবির আইসিটি সেলের পরিচালক এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তাঁর সঙ্গে গবেষক দলে রয়েছেন সহকারী গবেষক ও স্নাতকোত্তর শিক্ষার্থী নাফিস সাদিক সায়েম…



