বিশেষ সংবাদদাতা: জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Jovial Pharmaceuticals Ltd.) এর পক্ষ থেকে সদ্য যোগদানকৃত প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানকে আজ বুধবার (১৫ এপ্রিল) ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তামিম গ্রুপ অব কোম্পানিজ-এর নির্বাহী পরিচালক এবং জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ড. কামরুল হাসান এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেড -এর মহাব্যবস্থাপক ডা. বিপ্লব হাসান ফারুক, হেড অব সেলস এস. এ. মাসুম পারভেজ এবং হেড অব ইনস্টিটিউট সেলস এন. আর. এম. জাকারিয়া খান। সাক্ষাৎকালে নতুন মহাপরিচালক শাহজামান খান জোভিয়াল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান। একই সঙ্গে দেশের প্রাণিসম্পদ…
Author: Jewel 007
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রম ইউনিয়নের তেনাপচাঁ ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি স্থানীয় ১৫ জন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে গোয়ালন্দ উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে লাইভ…
নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের নেছারাবাদে প্রধান অতিথি হিসেবে কৃষক কার্ড বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখার উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ক্রপস উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম, পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, পিরোজপুর…
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতিতে টেকসই স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হলে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, অতীতে জবাবদিহিতার অভাব এবং অযৌক্তিক প্রকল্প গ্রহণের ফলে অর্থনীতিতে অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছে, যার প্রভাব এখনো বিদ্যমান। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্সঅ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত “প্রাক-বাজেট আলোচনা : বেসরকারি খাতের প্রত্যাশা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের বাইরে কোনো আলাদা সত্তা নয়; জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং অর্থনৈতিক স্টেকহোল্ডারদের সাথে কার্যকর সংযোগের মাধ্যমেই একটি সুস্থ অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। এ সংযোগ ও স্বচ্ছতা ভেঙে গেলে অর্থনীতিতে অস্থিরতা…
টাঙ্গাইল সংবাদদাতা : কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা, যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। মন্ত্রী আজ (১৩ এপ্রিল) কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন ও কাজের অগ্রগতি দেখতে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ…
সিকৃবি সংবাদদাতা: ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মবিলিটি আগাথা গমেজ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার (১২এপ্রিল) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ে নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ‘উইমেন ইন স্টেম’ বিষয়ে অবহিত করেন। তিনি বলেন , এ কর্মসূচির আওতায় নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে স্টেম–সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি করার সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্য অনলাইনে আবেদন করা যাবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। ৩০…
নিজস্ব প্রতিবেদক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। প্রাক -পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড পাচ্ছেন ২২,০৬৫ জন। মন্ত্রী রবিবার (১২ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান। মন্ত্রী বলেন, ‘সরকার অগ্রাধিকার কর্মসূচির আওতায় কৃষক কার্ড প্রদান কার্যক্রমকে অন্তর্ভুক্ত করেছে।’ মন্ত্রী বলেন, কৃষি একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। এই কার্ড কৃষকের মর্যাদাকে আরো মহিমান্বিত করবে। এই কার্ডের মাধ্যমে বিধিবদ্ধ সেবার বাইরেও সময়োপযোগী নতুন নতুন সেবা যুক্ত হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, প্রাক-পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে ৮ কোটি ৩৪ লাখ টাকা। প্রাক-পাইলটিং সফলভাবে সম্পন্ন…
নিজস্ব প্রতিবেদক: দেশের ভোজ্যতেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের সংকট বা অস্থিরতা যাতে সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রবিবার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বিবেচনায় রেখে সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “আমরা ব্যবসায়ীদের সমস্যাগুলো শুনেছি। এগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে খুব দ্রুত একটি বাস্তবসম্মত…
মো. গোলাম আরিফ (পাবনা) : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৬ পবনা সদর উপজেলার শাহাপুর ব্লকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. এস. এম. হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক বলেন, ব্রি ধান১০৪ হলো বোরো মৌসুমের একটি উন্নত, বাসমতি-টাইপ সুগন্ধি ধানের জাত। চাল লম্বা, চিকন, সাদা এবং সুগন্ধিযুক্ত। হোটেল রেস্তোরায় এ চালে চাহিদা অনেক বেশি। এই জাতের জীবনকাল ১৫০ দিনের মধ্যে। এটি উচ্চ ফলনশীল ও রোগবালাই সহনশীল জাত ৷ সঠিক সময়ে চাষাবাদ করলে ৭…
বিশেষ সংবাদদাতা : প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাৎটি ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভবিষ্যৎ সহযোগিতার প্রত্যাশায় পরিপূর্ণ। আজ রবিবার ( ১২ এপ্রিল) রাজধানীর খামারখাড়িতে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে স্কয়ার এগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত মহাপরিচালককে ফুল ও অভিনন্দন কার্ড প্রদান করে শুভেচ্ছা জানান। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ, রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড লজিস্টিকস), মো. রনিসুজ্জামান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) এবং অ্যাডভোকেট জহির (সিনিয়র লিগ্যাল কাউন্সেলর)। আলোচনায় মহাপরিচালক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশনকে দেশের প্রাণিসম্পদ খাতের…



