নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন। বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, লজিস্টিক ব্যয় হ্রাস এবং ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।দেশের ক্রমবর্ধমান কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগাতে বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য এবং সরকার এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান জাপফা পিটিই-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা। আজ বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও সংস্কার কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উন্মুক্ত ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরে কৃষি ও পোল্ট্রি খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান। এসময় তিনি বলেন, এ ধরনের…
নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিজ্ঞানীদের আরও সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত হতে হবে। তিনি উল্লেখ করেন, কীভাবে জাটকার উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায় এবং ইলিশ মাছের ডিমের সঠিক পরিস্ফুটন ঘটিয়ে জাটকার সংখ্যা বাড়ানো সম্ভব-এসব বিষয় নিয়ে পরিকল্পিতভাবে কাজ করা জরুরি। “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ (৭–১৩ এপ্রিল) উপলক্ষ্যে আজ বুধবার (৮ এপ্রিল) বিকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে “ইলিশ গবেষণা: অর্জিত সাফল্য, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়” -শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে এসব কথা বলেন।…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিনা উদ্ভাবিত ফসলের জাত পরিচিতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (০৮ এপ্রিল) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণার (বিনা) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা উইংয়ের পরিচালক ড. শামছুন্নাহার বেগম। বিসিসিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গবেষণা কার্ক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন , ঊধর্বতন…
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই চেতনা থেকে রাষ্ট্র সংস্কার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাখা ছাত্রশিবিরের অফিস কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলাম, এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব কৃষিবিদ ড. শহীদুল্লাহ শরীফ। ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি, জেলা শিবিরের সভাপতিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা…
নিজস্ব প্রতিবেদক: তামাকামুক্ত তরুণ সমাজ গড়তে তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ আইন আকারে পাস করা জরুরী। তামাক নিয়ন্ত্রণে তরুণদের এই দাবি সংসদে গুরুত্বের সাথে তুলে ধরা হবে। মঙ্গলবার (০৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে করে তামাকপণ্য শিশু-কিশোরদের নাগালের বাইরে চলে যায়। পাশাপাশি, স্কুল-কলেজের ১’শ গজের ভিতরে যাতে কেউ তামাকপণ্য বিক্রি না করতে পারে সে…
চাঁদপুর সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ করতে এবং এ সংক্রান্ত বিদ্যমান আইন কঠোরভাবে মেনে চলতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় তিনি ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদরের মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে এসব কথা বলেন । মন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দেশের গর্ব ও ঐতিহ্য। ১৯৭৮-৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইলিশকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করেন। পরবর্তীতে ২০০৩-০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হলের সার্বিক মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের যথাযথ আবাসিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘কেমন হল দেখতে চাই’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে হলের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে মাওলানা ভাসানী হল ছাত্রদলের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। এসময় হলের ১৪ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সভায় হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক লন্ড্রি সুবিধাসহ একটি আদর্শ শিক্ষার্থীবান্ধব হল গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়…
Staff Correspondent: The Bangladesh Society for Safe Food (BSSF) has announced a revised date for its much-anticipated 8th National Scientific Conference on Food Safety and Health. Originally scheduled for April 25, the conference will now be held on May 02, 2026 (Saturday), at the same venue-Dhaka Regency Hotel & Resort. The decision was made by the Executive Committee of BSSF due to unavoidable circumstances. In an official notice issued on Monday, the organization expressed sincere apologies for any temporary inconvenience caused to participants, sponsors, co-organizers, partners, and presenters. “We deeply regret the inconvenience and appreciate the continued support and cooperation…
মো. এমদাদুল হক (রাজশাহী) : কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে রাজশাহী অঞ্চলে “পার্টনার” প্রকল্পের আওতায় আজ (০৬ এপ্রিল) দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি পরিচালিত হয়। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা, উৎপাদক, রপ্তানিকারক, কৃষিপণ্য ব্যবসায়ী ও সাংবাদিকসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর…



