Author: Jewel 007

কুমিল্লা সংবাদদাতা:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি সরকার কৃষকের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ খাতের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আদর্শ সদর আয়োজিত ২০২৫–২৬ অর্থবছরে “কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প” এবং Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response (B-STRONG) প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ধান কাটার যন্ত্র (রিপার), ভুট্টা মাড়াই যন্ত্র, এলএলপি (LLP), ক্যানভাস পাইপ ও হ্যান্ড স্প্রেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদেশে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের মাধ্যমে যে নামটি প্রতিনিধিত্ব করা হয়, সেটি হলো বাংলাদেশ। সঙ্গতকারনে দেশের ভাবমূর্তি, রপ্তানি সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। রোববার (২৪ মে) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাক খাতনির্ভর। তবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, পাটপণ্য, খাদ্যপণ্য এবং সৌদি ভোক্তাদের চাহিদা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির বড় সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে প্রচলিত ধারা…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সম্মানজনক নিরাপদ খাদ্য ফেলোশিপ- ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের এম. এস শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান আরফিন। শনিবার (২৪ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেলোশিপ কার্যক্রমের আওতায় ২০২৫ – ২৬ অর্থবছরে প্রদত্ত ফেলোশিপের ইনসেপশন সেমিনার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে ফেলোশিপের চেক বিতরণ করেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের বিভিন্ন পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাল টাকা শনাক্তে হাটে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে পাশাপাশি হাট এলাকায় ব্যাংকিং সেবা রাখা হয়েছে, যাতে বিক্রেতারা নিরাপদে অর্থ জমা দিতে পারেন এবং প্রয়োজনে নতুন হিসাব খুলেও অর্থ সংরক্ষণ করতে পারেন। রবিবার (২৪ মে) সকালে রাজধানীর দিয়াবাড়ী পশুর হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানিযোগ্য গবাদিপশুর…

Read More

নাহিদ বিন রফিক (বরিশাল): বরগুনার আমতলীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক সিএম রেজাউল করিম, আমতলীর উপজেলা বিএনপির আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলীর ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী এবং সাধারণ সম্পাদক…

Read More

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অবৈধ বা চোরাইপথে আসা পশু কোরবানির উপযোগিতা সম্পর্কে ধর্মীয় বিশেষজ্ঞ ও মুফতিরাই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তিনি চোরাইপথের পশু নয়, সবাইকে বৈধ উৎস হতে শরিয়তসম্মতভাবে কোরবানির পশু কেনার আহ্বান জানান। শনিবার (২৩ মে) সকালে গাবতলী পশুর হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোরবানি দেওয়া হয় আল্লাহকে রাজি-খুশি করার জন্য। কোরবানি যাতে সহিভাবে ও হালাল পদ্ধতিতে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, কোরবানির হাটে গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। অসুস্থ পশুর…

Read More

ফরিদপুর সংবাদদাতা: পার্টনার প্রোগ্রামের অর্থায়নে Use of Efficient Irrigation Technologies Including behavioral change বিষয়ক কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যোগে অত্র কার্যালয়ের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। দিনব্যাপী প্রশিক্ষণে বোরো ধানের জীবন চক্র এবং সেচের প্রয়োজনীয়তা, AWD কী ও কেন, ফলন ও পানি সাশ্রয়ের গবেষণা তথ্য, হাতে কলমে AWD প্রয়োগ শেখানো, পাইপ স্থাপনের ধাপসমূহ (ব্যবহারিক) সেচ দেওয়ার সঠিক সময় নির্ধারণ, সাধারণ সমস্যা ও সমাধান, প্রচলিত সার ব্যবস্থাপনা, মাটি পরীক্ষাভিত্তিক সার…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল শিল্পকে টেকসই করতে হলে আগে শিল্পখাতকেই প্রতিযোগিতাসক্ষম ও আধুনিক করতে হবে। শিল্প যদি সংকটে থাকে, তাহলে শিক্ষার্থীদের কর্মসংস্থানও টেকসই হবে না। শনিবার (২৩ মে) রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে “কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, সরকার নতুন করে সরকারি মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না। ব্যবসা করবে ব্যক্তিখাত উল্লেখ করে তিনি বলেন, সরকার নীতিসহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে। বিদ্যমান টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কারিকুলাম…

Read More

মো. আমান উল্লাহ (বাকৃবি সংবাদদাতা) : অস্ট্রেলিয়ার প্যাশন ফ্রুট শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থী ড. মোবাশ্বের আলম। আধুনিক জেনেটিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তিনি নতুন, অধিক পুষ্টিগুণসমৃদ্ধ, সুস্বাদু ও বাণিজ্যিকভাবে লাভজনক প্যাশন ফ্রুটের জাত উদ্ভাবন করেছেন। বাকৃবির কৃষি অনুষদের ১৯৯২-৯৩ সেশনের শিক্ষার্থী ড. মোবাশ্বের আলম বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের (UQ) অধীনে পরিচালিত ‘ন্যাশনাল প্যাশন ফ্রুট ব্রিডিং অ্যান্ড ইভালুয়েশন প্রোগ্রাম’ এর নেতৃত্ব দিচ্ছেন। পাঁচ বছর মেয়াদি এই গবেষণা কর্মসূচির অর্থায়ন করছে হর্ট ইনোভেশন এবং ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড। উদ্ভাবিত নতুন জাতগুলো ২০২৭-২০২৮ সালের মধ্যেই বাণিজ্যিকভাবে কৃষকদের কাছে পৌঁছাতে পারে। বর্তমানে দুটি…

Read More

Utrecht, Netherlands: VIV Worldwide is honored to announce that HRH Prince Carlos of Bourbon de Parme will attend and deliver a speech during the Opening Ceremony of VIV Europe 2026 and the Cities Leading Food System program, taking place from June 2-4, in Utrecht, the Netherlands.The presence of Prince Carlos marks a special moment for VIV Europe 2026, which celebrates the 25th edition of the internationally leading trade exhibition for the animal protein production and processing industry.Bringing together professionals from across the global ‘Feed to Food’ supply chain, VIV Europe has served for decades as a key platform for innovation, knowledge…

Read More