পাবনা সংবাদদাতা: বুধবার (১৮ নভেম্বর) পাবনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবি/২০২৬-২৭ মৌসুমে তেল ও ডাল জাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর আয়োজিত এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সিরাজুম মুর্শিদা। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাবনা…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: পোশাকের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের নতুন বার্তা দিয়ে শেষ হলো Global Sourcing Expo 2026 Dhaka। তিন দিনের এ আয়োজনে ১১টি দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণে তৈরি হয়েছে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য রপ্তানি অংশীদারত্বের সুযোগ। ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে নিজেদের পণ্য ও সক্ষমতা তুলে ধরে বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক সোর্সিং এক্সপো। মঙ্গলবার (১৭ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের…
বাকৃবি সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব দেখা দিলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হয়। এমতাবস্থায় খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের জিনোটাইপ শনাক্ত করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. ইসমাইল হোসেনসহ একদল গবেষক। গবেষণাটি বিটিআরআইয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকদের পাশাপাশি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান…
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা জোরদার এবং ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে ভুটানের থিম্পুতে বুধবার থেকে দুই দিনব্যাপী একটি আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সার্ক কৃষি কেন্দ্র, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এশীয় কৃষক সমিতি এবং হেইফার ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও নেপাল শাখার যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। ‘২০২৫ সালের যৌথ ঘোষণার অগ্রাধিকার, ক্ষুদ্র পশুপালন খাতের মূল্যশৃঙ্খল এবং ২০২৬ সালের আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষের মধ্যে সেতুবন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মশালা আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষ ২০২৬ উদ্যাপনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।…
নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর গলাচিপায় নবান্নের উৎসব উদযাপন করা হয়েছে। (১৮ নভেম্বর)বুধবার উপজেলার কাচারীকান্দায় সারা বাংলা কৃষক সোসাইটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমিতির সভাপতি মনজুরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রহ্ম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলী বৈদ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাঠ সহায়ক মুবিনা সুলতানা তন্বী, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এস.এম. রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নবান্ন উৎসবের ঐতিহ্য, কৃষকের অবদান এবং কৃষক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সস্প্রীতি, সহযোগিতা ও ঐক্য জোরদারের গুরুত্ব তুলে ধরেন। এতে ১৬টি কৃষক সংগঠনের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, নবান্নের…
পাবনা সংবাদদাতা: পাবনার আটঘরিয়া উপজেলায় জিংকসমৃদ্ধ বায়োফর্টিফাইড ‘বিনা ধান-২০’ জাতের ধানের শস্য কর্তন, প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষকদের উদ্দেশ্যে জিংকসমৃদ্ধ ধানের উপকারিতা, পুষ্টিগুণ এবং উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. নূরে আলম। এ ছাড়াও মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় হারভেস্টপ্লাস…
আনতালিয়া (তুরস্ক) : জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তে জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, প্রযুক্তি হস্তান্তর সহজতরকরণ এবং সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর সাইডলাইনে আয়োজিত ডি-৮ জলবায়ুবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘ফ্রম ইস্তাম্বুল টু আনতালিয়া: ডি-৮ পার্টনারশিপ ইন ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক অধিবেশনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ, যৌথ অঙ্গীকার বাস্তবায়ন এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অধিবেশনে জলবায়ু ও পরিবেশবিষয়ক সহযোগিতার আনতালিয়া মন্ত্রী পর্যায়ের কর্মপরিকল্পনায় বাংলাদেশের প্রস্তাবিত সংশোধনীসমূহ উপস্থাপন করা হয়। প্রস্তাবে জলবায়ু সংক্রান্ত…
Staff Correspondent : Ms. Saira Islam, wife of the late entrepreneur Md. Zahidul Islam, has taken charge of Axon Limited as its Chief Executive Officer (CEO), following the death of her husband on 09 November, 2026. Her assumption of the leadership role comes at a significant moment for the company, which has established a strong presence in Bangladesh’s poultry, livestock and agro-food industries through its technology, engineering and consultancy services. Md. Zahidul Islam, Managing Director of Axon Limited and a prominent figure in Bangladesh’s poultry and livestock sectors, passed away on November 9 while undergoing treatment at Evercare Hospital in…
মেলবোর্ন (অস্ট্রেলিয়া) : অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা খুঁজে পেতে মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৬’। এতে তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রদর্শনীর মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ, রপ্তানি আদেশ ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ…
মো. জুলফিকাল আলী (সিলেট) : সুনামগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের আয়োজনে উচ্চ ফলনশীল ও সুগন্ধি জাত ‘বিনাধান-২৮’ এর মাঠ দিবস এবং পহেলা অগ্রহায়ণ উপলক্ষে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর মাঠে দিবস ও নবান্ন উৎসব পালিত হয়। বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. উমর ফারুক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘বিনাধান-২৮’ জাতের উদ্ভাবক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি…

