মো. গোলাম আরিফ (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের আয়োজনে ১৭ অক্টোবর ২০২৬ সকাল ১০ ঘটিকায় বগুড়ার বনানীস্থ হর্টিকালচার সেন্টারে রবি ২০২৬-২৭ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা প্রণয়নে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলপন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত সভার রেজুলেশন পাঠ করেন কৃষিবিদ মাসুদ আহমেদ, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, বগুড়া অঞ্চল। সভায় প্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবিত লাগসই প্রযুক্তিসমূহ ও কার্যক্রম এবং বিগত মৌসুমে ফসল উৎপাদন লক্ষমাত্রা ও অর্জন উপস্থাপন করা হয়। এছাড়াও উদ্ভাবিত আধুনিক প্রযুক্তিসমূহ বাস্তবায়নে সকল দপ্তরের সাথে সমন্বয় সাধন;…
Author: Jewel 007
মো. আমিনুল ইসলাম (রাজশাহী) : রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া মাঠে ‘খামারি অ্যাপসের মাধ্যমে রোপা আমন ধানে সুষম মাত্রায় সার প্রয়োগ’ শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া মাঠে কৃষকদের নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক মো: ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জেলার উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, সরেজমিন উইং, খামারবাড়ি, ঢাকার উপপরিচালক (মনিটরিং) ড. মো:…
নিজস্ব প্রতিবেদক: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে ৩৮টি জেলার ১১১জন সংসদ সদস্যকে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ডিও লেটারে মন্ত্রী মা ইলিশ সংরক্ষণে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করে বলেন, জাতীয় মৎস্যসম্পদ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালিত হচ্ছে। মন্ত্রী বলেন, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের…
নিজস্ব প্রতিবেদক: দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ট্রেড লাইসেন্স প্রদান থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিদেশি কর্মীদের কাজের অনুমোদন নবায়ন—সব ক্ষেত্রেই প্রশাসনিক জটিলতা ও হয়রানি কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যবসায়ীদের সময় ও ব্যয় সাশ্রয়ে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান এবং একাধিক সংস্থার সমন্বয়ে যৌথ পরিদর্শন ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেছেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে হবে। একই সঙ্গে বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র নবায়নের নামে দীর্ঘসূত্রতা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ন্যাশনাল টাস্ক ফোর্স…
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজ, সরকারি বাংলা কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ঘুরে দেখেন। এ ছাড়া তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালসহ কয়েকটি স্থাপনার পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)…
আসাদুল্লাহ (ফরিদপুর): ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, রাজবাড়ী জেলার হর্টিকালচার সেন্টার এবং মাঠ পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজসহ অন্যান্য ফসলের জমি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষি অফিস এবং হর্টিকালচার সেন্টারের কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কৃষকদের মুড়িকাটা পেঁয়াজের রোপণ কার্যক্রম ও জমির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পরিচালক উপস্থিত কর্মকর্তাদের জমির পরিচর্যা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করার নির্দেশনা দেন। এ সময় তিনি মাঠে কৃষকদের সাথে কথা বলেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের উৎপাদন বাড়াতে উদ্বুদ্ধ করেন। উক্ত পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার, সৈয়দ রায়হানুল হায়দার;…
বিশেষ সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমকির মুখে পড়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বাংলাদেশের কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ‘দক্ষিণ এশিয়ায় জনগোষ্ঠীভিত্তিক জলবায়ু-সহনশীল জলজ চাষ উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। সার্ক কৃষি কেন্দ্র এবং শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিশুক) এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সার্কভূক্ত বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছাড়াও থাইলান্ড ও মালোএশিয়ার প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।…
আদিয়ান এগ্রো লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের উদ্যোগে বার্ষিক বিক্রয় সমাপনী অনুষ্ঠান ২০২৫-২৬ গত ১২ , ১৩ ও ১৪ অক্টোবর ২০২৬ তারিখে কক্সবাজারের হোটেল লং বিচে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রায় ১০০ জন বিক্রয় প্রতিনিধি, টিম লিডার ও টেকনিক্যাল টিমের সদস্য অংশগ্রহণ করেন। বিগত অর্থবছরের বিক্রয় কার্যক্রম পর্যালোচনা, অর্জন ও সীমাবদ্ধতা বিশ্লেষণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দলীয় চেতনা জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের প্রথম দিন কক্সবাজার সমুদ্রসৈকতে বিভিন্ন খেলাধুলা ও টিম বিল্ডিং কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,…
বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডান্ডুবিয়া অ্যানানডালেই বুলার্ড’ নামের সিকাডা বা ঝিঁঝিঁ পোকার একটি প্রজাতির উপস্থিতি শনাক্ত করেছেন বাংলাদেশ, চীন ও ভারতের গবেষকেরা। মাঠপর্যায়ে নমুনা সংগ্রহ, গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ ও পরিবেশগত তথ্য পর্যালোচনার মাধ্যমে প্রজাতিটির পরিচয় নিশ্চিত করা হয়েছে। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এবং চীনের নর্থওয়েস্ট এ অ্যান্ড এফ বিশ্ববিদ্যালয়ের গবেষক কং ওয়েই। মাঠপর্যায়ে তথ্য ও নমুনা সংগ্রহ এবং পোকা শনাক্তকরণে সরাসরি যুক্ত ছিলেন ভারতীয় গবেষক বাবু সাদ্দাম ও বাকৃবির স্নাতকোত্তর শিক্ষার্থী শাহমত জাওয়াদ। গবেষণাপত্রটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘ইনসেক্টস’-এ প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে…
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং ও পোলট্রি ফিড শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী সাইফুল আলম আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান নবায়ন ট্রেডার্স লিমিটেডে সিনিয়র ম্যানেজার (প্রকিউরমেন্ট) হিসেবে যোগদান করেছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের প্রকিউরমেন্ট ও সরবরাহব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও কার্যকর করতে কাজ করবেন। দুই দশকেরও বেশি সময়ের পেশাগত পথচলায় ব্যাংকিং থেকে শুরু করে পোলট্রি ফিড শিল্প—বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন সাইফুল আলম। ফলে অর্থায়ন, করপোরেট ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রম, সরবরাহব্যবস্থা ও প্রকিউরমেন্ট বিষয়ে তাঁর রয়েছে সমন্বিত বাস্তব অভিজ্ঞতা। সাইফুল আলম কর্মজীবন শুরু করেন ব্যাংকিং খাতে। এ সময়ে তিনি প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন দায়িত্বে কাজ করেন। ব্যাংকিং খাতে অর্জিত…

