দেশের পোল্ট্রি ও এগ্রিবিজনেস শিল্পে দীর্ঘ আট বছরেরও বেশি সময়ের সফল অভিজ্ঞতা সম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব কৃষিবিদ মো: কাইয়ুম হোসেন নিবিড় সম্প্রতি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত পণ্য বাজারজাত কারী প্রতিষ্ঠান VATSFARMA Bangladesh -এ ‘’হেড অফ সেলস (কর্পোরেট)’’ হিসেবে যোগদান করেছেন। নতুন এই দায়িত্ব পালনকালে তিনি Spain, Vietnam, India, Turkey ও Cyprus ইত্যাদি দেশের আন্তর্জাতিক মানের Animal Feed Additives এবং Farm Products নিয়ে কাজ করবেন। পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বVATSFARMA-তে যোগদানের পূর্বে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান Paragon Group-এর কন্টাক্ট গ্রোয়িং ফার্মস ডিভিশনে ‘হেড অফ প্রোডাকশন’ এবং PRAN-RFL Group-এর কন্ট্রাক্ট ব্রয়লার ফার্ম ডিভিশনে ‘হেড অফ ডিপার্টমেন্ট’ হিসেবে অত্যন্ত সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন।…
Author: Jewel 007
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রিমিয়াম বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী করতে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রমিকের অধিকার এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চিংড়ি চাষের জমির পরিমাণে এগিয়ে থাকলেও রপ্তানিতে প্রতিবেশী ভারতের তুলনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এ ব্যবধান কমাতে উৎপাদনশীলতা ও গুণগত মান বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে চিংড়ি খাতবিষয়ক এক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম (এমবিএ) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য প্রতিষ্ঠান…
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে ‘আধুনিক খামার ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমান ফিড পিএলসি-এর উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের সার্বিক সহযোগিতায় জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন মেসার্স মা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিনের কর্ণধার মো. সোহেল রানা। অনুষ্ঠানে আমান ফিড পিএলসির টাঙ্গাইল অঞ্চলের ম্যানেজার (টেকনিক্যাল) ডা. জাহিদ হোসেন, জামালপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সুরুজ্জামান, জামালপুর ও শেরপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল) ডা. মো. সাইফুল ইসলাম এবং টাঙ্গাইল ও জামালপুরের এক্সিকিউটিভ (ক্যাটল) মো. তানভীর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে খামারিদের আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি, প্রাণীর…
জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মনঝাড় বাজারে যেন বসেছিল খামারিদের মিলনমেলা। প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সেইফ ফিড খামারী মেলা-২০২৬’। “এসো নির্ভেজাল খাদ্যে স্বপ্ন পূরণ করি…” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলায় মৎস্য ও পোল্ট্রি খাতের প্রায় ২০০ খামারি অংশ নেন। মেলায় অংশ নেওয়া খামারিদের মধ্যে ছিলেন ১৫০ জন মৎস্য খামারি এবং ৫০ জন পোল্ট্রি খামারি। খামারিদের সরাসরি অংশগ্রহণে আয়োজনটি শুধু পণ্য ও প্রযুক্তি পরিচিতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং নিরাপদ ও মানসম্মত খাদ্য, সঠিক পুষ্টি ব্যবস্থাপনা এবং খামারের উৎপাদনশীলতা বাড়ানোর নানা দিক নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করে। সেইফ ফিড, আর বি এগ্রো লিমিটেড, কেজিএস গ্রুপ,…
The fifth edition put business, knowledge, investment, and market access at the center of three days of industry exchange. International Desk: VIV Africa 2026 concluded in Kigali after three days bringing together the Feed to Food industry for business, knowledge exchange, and innovation. Held at the Kigali Convention Centre, the fifth edition began with the Leadership Conference on October 6, followed by two exhibition days on October 7–8, bringing together professionals from across Africa and international markets to exchange knowledge, discover technologies and practical solutions, and develop new business relationships. Attendance reached a new high, with a record 2,257 visitors…
গাজীপুর সংবাদদাতা: নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআই এর অবদান, বর্তমান আগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্য পরিকল্পনা শীর্ষক উপন্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদশে কৃষি গবষেণা ইনস্টটিউিটরে বিএআরআই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি বিএআরআই এর প্রধান কার্যালয়ের সামনে এসে পৌঁছালে কৃষি মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রালয়ের সচিব, গাজীপুর সিটি করর্পোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার, গাজীপুর জেলা পুলিশ সুপার ও ইনস্টটিউিটরে বিজ্ঞানীবৃন্দ তাঁকে স্বাগত জানান। এরপর বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। …
চট্টগ্রাম সংবাদদাতা : সাধারন জনগনের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়নে জাতীয় সংসদে কথা বলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগে নেন সে বিষয়ে সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিষয়গুলো উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস ২০২৬উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ক্ষুদার সঙ্গে আপোষ নয়ঃ খাদ্য মূল্যস্ফীতি বিষয়ক গণশুনানিতে শহরের প্রান্তিক আয়ের মানুষের খাদ্যসংকট, খাদ্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রভাব নিয়ে আলোচনায় তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সরকার সাধারন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধির পরিকল্পনা করছে। এছাড়াও প্রান্তিক ও সীমিত আয়ের…
পবিপ্রবি সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, স্যালারি বিলিং সফ্টওয়ার উদ্বোধন, শিক্ষার্থী সম্পর্কিত সকল কাজে অটোমেশন চালুর ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনে প্রধান অতিথি হিসেবে এ সফ্টওয়ারের উদ্বোধন করেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, আইসিটি পরিচালক ড. মো: শামসুজ্জামান সবুজ, বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এর প্রধান নির্বাহী মোহাম্মদ তাওরিতসহ ডিন, বিভিন্ন বিভাগ এবং শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, পবিপ্রবির গুরুত্বপূর্ণ শাখা ও দফতরকে পর্যায়ক্রমে অটোমেশন সফ্টওয়ারের আওতায় আনা হবে। এর…
মো. খোরশেদ আলম জুয়েল : দেশের মানুষের পুষ্টির অন্যতম সহজলভ্য উৎস ডিম। কিন্তু যে ডিম কোটি মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করছে, সেই ডিম উৎপাদন করেই গত ১৯ মাস ধরে টানা লোকসান গুনেছেন দেশের খামারিরা। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের দীর্ঘস্থায়ী ব্যবধান, উচ্চ ফিডের দাম, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং খামার পর্যায়ের দামের ওপর মধ্যস্বত্বভোগীদের প্রভাব—সব মিলিয়ে ডিম উৎপাদন এখন অনেক খামারির জন্য লাভজনক ব্যবসার বদলে এখন অস্তিত্ব টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. বাপন দে’র সম্প্রতি বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুত করা বিশ্লেষণে উঠে এসেছে ডিম উৎপাদন খাতের এই কঠিন বাস্তবতা। প্রেজেন্টেশনের তথ্য…
পবিপ্রবি সংবাদদাতা : জেএসপিএস- ইউজিসি বাই লেটারাল রিসার্চ প্রোগ্রাম এর আওতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেএসপিএস প্রজেক্ট এর সদস্য ও উক্ত প্রকল্পের গবেষক পবিপ্রবি এর উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং পবিপ্রবি এর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক জেএসপিএস প্রকল্পের সদস্য ও গবেষক ড. হাচিব মোহাম্মদ তুষার জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। গবেষকবৃন্দকে গিফু বিশ্ববিদ্যালয়ের এডভান্স স্টাডি ইন্সটিটিউট এর ভেটেরিনারি টিচিং হসপিটালসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উক্ত ইনস্টিটিউটের এর প্রধান ও গিফু বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ড. মাসাকি তাকাছু। ড. মাসাকি তাকাছু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এম ও ইউ(MoU) ও রিসার্চ কোলাবরেশন…



