Author: Jewel 007

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল ২৫ জুলাই (শনিবার) বিকাল ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশে গবাদি প্রাণীর ব্রুসেলোসিস রোগ শুধু দুগ্ধ খামারের অর্থনীতিতেই বড় আঘাত হানছে না, বরং খামারিদের অজান্তেই কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষকের দীর্ঘ দুই বছরের গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় দেখা গেছে, সক্রিয় ব্রুসেলোসিসে আক্রান্ত একটি গাভী সুস্থ গাভীর তুলনায় দৈনিক গড়ে ১.০১ লিটার এবং কোনো বাহ্যিক লক্ষণ ছাড়াই সুপ্ত বা লুকিয়ে থাকা রোগে আক্রান্ত গাভী দৈনিক গড়ে ০.৫৩ লিটার কম দুধ দেয়। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যানিমেল ডিজিজ-এ প্রকাশিত এ গবেষণাটির প্রধান গবেষক বাকৃবির মেডিসিন বিভাগের ল্যাবরেটরি অব এপিডেমিওলজি অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন-এর অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান।…

Read More

বাকৃবি সংবাদদাতা: দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।দেশীয় উৎসের ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম থেকে তৈরি ‘পিজি-ট্রাইকোডার্মা’ নামের এ বায়োফরমুলেশন একই সঙ্গে জৈব ছত্রাকনাশক ও জৈব সার হিসেবে কাজ করে। প্রতি গ্রাম পণ্যে রয়েছে ন্যূনতম ২০ লাখ জীবন্ত ট্রাইকোডার্মা স্পোর। গবেষকদের দাবি, এটি বিভিন্ন ফসলের রোগ দমন, ফলন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং মৎস্য খাতে পানির গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব (প্ল্যান্ট প্যাথোলজি) বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরেন প্রধান গবেষক ও বিভাগের…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন সড়কে আধুনিক বৈদ্যুতিক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সড়কদ্বীপে লাগানো বৈদ্যুতিক বাতি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বৈদ্যুতিক বাতি লাগানোর ফলে ক্যাম্পাস আলোকিত হবে। এর মাধ্যমে রাতে নিরাপত্তা নিশ্চিত হবে এবং সামগ্রিক পরিবেশ সুন্দর ও আধুনিক হবে । শিক্ষার্থীরা রাতে লাইব্রেরি বা ক্যাম্পাসে নিরাপদে চলাফেরা করতে পারবে। তিনি আরও বলেন, ক্যাম্পাসের চলাচলের রাস্তা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা হিসেবে নতুন বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক: বুধবার (২২ জুলাই) কিশোরগঞ্জ জেলার সবজি ও ফল রপ্তানী বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদনের জন্য উদ্যোক্তা তৈরী বিষয়ক কৃষক প্রশিক্ষণ উপপরিচালক কার্যালয়ের প্রশিক্ষণ হলে আয়োজিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় ঢাকা এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মসীহুর রহমান, পরিচালক, কৃষি তথ্য সার্ভিস। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সবজি ও ফলের আন্তর্জাতিক বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। রপ্তানিযোগ্য মানের পণ্য উৎপাদনের জন্য নিরাপদ চাষাবাদ, সঠিক কৃষি ব্যবস্থাপনা এবং জৈব উপকরণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তবে প্রয়োগ করে…

Read More

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, পরিবেশকে দূষণমুক্ত এবং প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে বৃক্ষরোপণই সর্বোত্তম সমাধান। পরিবেশ ও প্রকৃতির শুদ্ধতা ও সজীবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন মাটির ক্ষয় রোধ করে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতেও সহায়তা করে। বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গাছের ভূমিকা অপরিসীম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উদ্যোগে সিকৃবি ক্যাম্পাসের শোভাবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিকৃবি‘র ট্রেজারার…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে ‘সানরাইস’ প্রকল্পের অধীনে নবনির্মিত ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে গবেষণাগারটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবেষণাগার উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইস’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা…

Read More

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় শিক্ষার্থীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামারগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সের সভাকক্ষে শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি মেধাভিত্তিক জাতি গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসন…

Read More

পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বগুড়া’র আয়োজনে খরিপ ২/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ সম্মেলন কক্ষ মাধবীলতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া’র উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা ও জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রগুলো উপস্থাপন করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম। সভায় বিগত খরিপ ১/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও দৃঢ়করণ করা হয়। সভায় আলোচকবৃন্দ বলেন, বগুড়া একটি অত্যন্ত কৃষি সমৃদ্ধ জেলা। বগুড়া জেলা খাদ্যশস্য, আলু এবং সবজি উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ ও সমৃদ্ধ…

Read More

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি থাই বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি, রয়্যাল থাই দূতাবাসের কর্মকর্তারা, থাইল্যান্ডের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার…

Read More