বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় শিক্ষার্থীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামারগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সের সভাকক্ষে শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি মেধাভিত্তিক জাতি গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসন…
Author: Jewel 007
পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, বগুড়া’র আয়োজনে খরিপ ২/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০ ঘটিকায় খামারবাড়িস্থ সম্মেলন কক্ষ মাধবীলতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া’র উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা ও জেলার বর্তমান কৃষির উল্লেখযোগ্য কার্যক্রগুলো উপস্থাপন করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম। সভায় বিগত খরিপ ১/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও দৃঢ়করণ করা হয়। সভায় আলোচকবৃন্দ বলেন, বগুড়া একটি অত্যন্ত কৃষি সমৃদ্ধ জেলা। বগুড়া জেলা খাদ্যশস্য, আলু এবং সবজি উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ ও সমৃদ্ধ…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি থাই বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি, রয়্যাল থাই দূতাবাসের কর্মকর্তারা, থাইল্যান্ডের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার…
নিজস্ব প্রতিবেদক : অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। বাজেট তৈরি ভালো হলেও এর প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর। অর্থ বিভাগের সকলের যৌথ প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সভা কক্ষে অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। অর্থ মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র (Bureaucracy) নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা পরিবর্তন করতে হবে। গত…
রাজশাহী সংবাদদাতা: কৃষকদের জন্য সরকারি কৃষিসেবা আরও সহজ ও কার্যকর করতে ২য় পর্যায়ের ‘কৃষক স্মার্ট কার্ড’ কার্যক্রমের আওতায় রাজশাহী কৃষি অঞ্চলে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গত পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধনের পর প্রথমবারের মত মাঠপর্যায়ে কৃষকদের তথ্য নিবন্ধনের কাজ শুরু হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী কৃষি অঞ্চলের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ এই চার জেলার ৩২টি উপজেলার একটি করে কৃসি ব্লকে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের প্রয়োজনীয় তথ্য নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ…
Concurrent exhibitions will connect livestock production, animal health and the pet industry value chain in August 2026 Shanghai, China : VIV Select China and Pet Fair Asia will launch their first strategic collaboration in Shanghai this August, creating a cross-sector business platform linking livestock production and animal health with the global pet industry. VIV Select China 2026 will take place from August 19–21, 2026 at the Shanghai World Expo Exhibition & Convention Center (SWEEC). The 28th Pet Fair Asia will be held concurrently from August 19–23, 2026 at the Shanghai New International Expo Centre. Organized by the same event organizer, Globus…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এর সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য,শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে জাইকার বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো। বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে টেকসই উন্নয়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তির…
চট্টগ্রাম সংবাদদাতা : স্বল্প আয়ের মানুষের ভিটামিন ও পুষ্টির ঘাটতি দূর করতে ন্যায্যমূল্যে ছোট পরিমাপের ভিটামিনসমৃদ্ধ প্যাকেটজাত ভোজ্যতেল বাজারে সহজলভ্য করার দাবি জানিয়েছেন ভোক্তা অধিকারকর্মী, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, খোলা ভোজ্যতেল ব্যবহারের কারণে নিম্নআয়ের মানুষ এখনও নিরাপদ ও ফর্টিফায়েড ভোজ্যতেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং ভিটামিন ‘এ’ ও ‘ডি’ ঘাটতি কমানোর সরকারি উদ্যোগও প্রত্যাশিত সুফল পাচ্ছে না। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম বিভাগ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘স্বল্প আয়ের ভোক্তার ভিটামিন ঘাটতি পূরণের লক্ষ্যে স্বল্পমূল্যের ছোট পরিমাপের প্যাকেজিং: জনমত…
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (২২ জুলাই) নগরীর সাগরদীতে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এর নিজস্ব হলরুমে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রি‘র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এস এম নাহিদ বিন রফিক এবং ব্রি‘র বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত। অনুষ্ঠানে ব্রি‘র ফার্ম ম্যানেজার মো. মজিবর রহমান, বাকেরগঞ্জের কৃষক আব্দুল মালেক, বরিশাল সদরের কিষাণী সালমা বেগম অন্যদের মধ্যে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে এবং আগামী দুই–তিন মাসের মধ্যেই এর বাস্তব প্রতিফলন দেখা যাবে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইপিবির ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “আগামী দিনে বর্তমান নেতৃত্বের অধীনে আমরা আরও একটি ইতিবাচক পরিবর্তন দেখতে পাব, ইনশাআল্লাহ। বর্তমান সরকারও দেশের অর্থনীতির বিকাশ, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং ব্যবসার সম্প্রসারণে কাজ করছে। শুধু…



