রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২:৩০ মিনিটে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে রানীক্ষেত রোগের ভ্যাকসিনের ‘মাস্টার সীড’ হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. শশি আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী ও প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ঢাকার রানীক্ষেত ভ্যাকসিন অনুবিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার…
Author: Jewel 007
কুনমিং (চীন) : চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত “ ১০ম চায়না–সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলা–২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ শুধু সম্মানের বিষয় নয়, বরং এটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। এই আয়োজন দুই দেশের ব্যবসায়ী…
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রফেসর ড. শহীদুল ইসলাম। বৃহস্পতিবার (১১ জুন) মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে মাৎস্য বিজ্ঞান অনুষদের ৭ম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রফেসর ড. শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কৃতিত্বের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি ফিশারিজ (অনার্স), এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটে (বিএফআরআই) ১৯৯০ সালে বৈজ্ঞানিক কর্মকতা হিসেবে পেশাগত জীবন শুরু করেন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে একই প্রতিষ্ঠানে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা…
সিকৃবি সংবাদদাতা: অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত পদ্ধতি নিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সিকৃবি’র ভাইস – চ্যান্সেলর সচিবালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলে ছিলেন ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মোস্তাফিজুর রহমান এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র পরিচালক মিনহাজ চৌধুরী। মতবিনিময়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিনিধি দল জানান, বাংলাদেশের…
রাজশাহী সংবাদদাতা: বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০.৩০ টায় রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ খরিপ-১ মৌসুমের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। এতে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কৃষি উদ্যোক্তা এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় রাজশাহী অঞ্চলের উল্লিখিত জেলার খরিপ-১ মৌসুমের কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা উপস্থাপন ও বিস্তারিত আলোচনা বিশ্লেষণ করা…
বাকৃবি সংবাদদাতা: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে র্যালিটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, জনসংযোগ ও…
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে বর্তমানে পাইলট ভিত্তিতে বাস্তবায়িত প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের সকল জেলায় সম্প্রসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সেমিনার হলে অনুষ্ঠিত প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প”-এর অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ভিত্তি রচনা করেছে। সরকার…
সিকৃবি সংবাদদাতা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘মাসব্যাপী বৃক্ষরোপণ ‘কর্মসূচির অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র্যালি ও নিম গাছের চারা রোপণ করা হয়েছে। ১০ জুন (বুধবার ) প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের স্বাভাবিক প্রয়োজন এবং সভ্যতা বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে জেডআরএফ এর মনিটর প্রফেসর…
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। বুধবার (১০ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহ্ রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ বিশ্বব্যাংক অফিসের ডিভিশন ডিরেক্টর Jean Pesme। চুক্তির আওতায় বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বাংলাদেশকে ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) বা সমপরিমাণ ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। পাশাপাশি Global Financing Facility (GFF) থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চতুর্দশতম বারের মতো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দুগ্ধশিল্পে নারী কৃষকদের অবদান উদযাপন’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও আশপাশের আটটি বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার শিশুকে দুধ পান করানো হয়। একই সঙ্গে দুগ্ধশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো একজন নারী দুগ্ধ খামারি ও একজন নারী দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দুগ্ধশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকাল ১০ টায় অ্যানিমেল হাজবেড্রি অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি…



